এক্সপ্লোর

Virat Kohli Paternity Leave: গাওস্কর তো সন্তানকে বেশ কয়েক মাস দেখতে পাননি, কোহলির পিতৃত্বকালীন ছুটির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বললেন কপিল দেব

পিতৃত্বকালীন ছুটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে প্রথম টেস্ট খেলেই পরেই দেশে ফিরে আসছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। বিরাটের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন ভারতের ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। প্রথম সন্তান হওয়ার আগে স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকার এই সিদ্ধান্ত খুবই ভালো, বলছেন কপিল।

নয়াদিল্লি: পিতৃত্বকালীন ছুটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে প্রথম টেস্ট খেলেই পরেই দেশে ফিরে আসছেন ভারতীয় দলের  অধিনায়ক বিরাট কোহলি। বিরাটের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন ভারতের ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। প্রথম সন্তান হওয়ার আগে স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকার এই সিদ্ধান্ত খুবই ভালো, বলছেন কপিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারত। ২৭ নভেম্বর ওয়ান ডে সিরিজ দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া সফর। প্রথমে তিনটি ওয়ান ডে ম্যাচ, তারপর তিনটি টি-টোয়েন্টি এবং শেষে চারটি টেস্ট ম্যাচ রয়েছে। কিন্তু লম্বা সফরের পুরোটায় এবার বিরাট কোহলিকে পাওযা যাবে না। প্রথম টেস্ট ম্যাচ খেলেই ভারতের উদ্দেশে পাড়ি দেবেন তিনি। কারণ একটাই ঘরে আসছে নতুন অতিথি। জীবনের এই বিশেষ সময়টা স্ত্রী অনুষ্কার পাশে থাকতে চান। প্রথম সন্তান সকলের কাছে বিশেষ ব্যাপার। তাই এ সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চান। বিরাটের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কপিল দেব বলেছেন, ’’ আমাদের সময়ে আমরা এটা ভাবতেও পারতাম না। সুনীল গাওস্কর কয়েক মাস তাঁর ছেলেকে দেখতে পাননি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু  মনে রাখতে হবে,  যেদিন বিরাটের বাবা মারা গেলেন, তার পরের দিন তিনি ক্রিকেট খেলেছেন। আজ তিনি নিজের সন্তানের জন্য ছুটি নিচ্ছেন, এটা খুব ভালো সিদ্ধান্ত।‘‘ তাঁরা যে সময়ে ক্রিকেট খেলতেন সেই সময়ের থেকে এখনকার আধুনিক ক্রিকেটের সুযোগ-সুবিধে অনেক বেশি বলেও জানিয়েছেন কপিল। প্রাক্তন ভারত অধিনায়কের কথায়, ’’ আপনি একটি বিমান কিনে ফিরে যেতে পারেন এবং তিন দিনের মধ্যে আবার ফিরে আসতে পারেন। এটা ভেবে আমার ভালো লাগে এবং এ জন্য আমি গর্বিত যে ভারতীয় খেলোয়াড়রা এখন সেই স্তরে পৌঁছেছে। বিরাটের কথা ভেবেও আমি খুশি।আমি বুঝতে পারি আপনার আবেগ রয়েছে তবে তার চেয়েও বেশি আবেগ হল যে তাঁর সন্তান হতে চলেছে।‘‘ সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকার সিদ্ধা্ন্তকে সমর্থন করে গতকাল বিরাটের পাশে দাঁড়িয়েছিলেন অস্ট্রেোলিয় অলরাউন্ডার মার্কাস স্টোয়নিস। আজ বিরাটের এই কর্তব্যপরায়ণতার প্রশংসায় কপিল দেব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget