এক্সপ্লোর

Karun Nair: টেস্টে ত্রিশতরান হাঁকিয়েও জাতীয় দলে ব্রাত্য, ৪০ বলে ঝোড়ো সেঞ্চুরি করুণ নায়ারের

Maharaja T20 Trophy Semi-Finals: সেমিফাইনালে মাত্র ৪০ বলে ঝোড়ো শতরান হাঁকালেন নায়ার। প্রতিপক্ষ গুলবার্গা মিস্টিকসের বিরুদ্ধে খেলতে নেমেছিল করুণ নায়ারের নেতৃত্বাধীন মাইসোর ওয়ারিয়র্স।

বেঙ্গালুরু: জাতীয় দলের জার্সিতে টেস্টে অভিষেকের পর নজর কেড়েছিলেন। খবরে উঠে এসেছিলেন ব্যাট হাতে ত্রিশতরান হাঁকিয়ে। কিন্তু আচমকাই হারিয়ে যান করুণ নায়ার (Karun Nair)। ত্রিশতরানের পরও জাতীয় দলে আর ডাক পাননি কর্ণাটকের (Karnataka) এই ব্যাটার। এবার ফের খবরের শিরোনামে উঠে এলেন ৩১ বছরের এই ডানহাতি ব্য়াটার। মহারাজা টি-টোয়েন্টি ট্রফির সেমিফাইনালে মাত্র ৪০ বলে ঝোড়ো শতরান হাঁকালেন নায়ার। প্রতিপক্ষ গুলবার্গা মিস্টিকসের (Gulbarg Mystics) বিরুদ্ধে খেলতে নেমেছিল করুণ নায়ারের নেতৃত্বাধীন মাইসোর ওয়ারিয়র্স। একেবারে সামনে থেকে নেতৃত্বে দিলেন নায়ার। ঝোড়ো শতরানের সঙ্গে সঙ্গে দলের জয়ও নিশ্চিত করেন। টস জিতে এদিন প্রথমে গুলবার্গা ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় মাইসোরকে। ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২৪৮ রানের বিশাল ইনিংস গড়ে তোলে মাইসোর। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lucknow Super Giants (@lucknowsupergiants)

অধিনায়ক করুণ নায়ার প্রথমে ২৫ বলে অর্ধশতরান হাঁকান। এরপর ৬টি বাউন্ডারি ও ৯টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন করুণ নায়ার। শেষ পর্যন্ত ৭টি বাউন্ডারি ও ৯টি ছক্কা হাঁকিয়ে ৪২ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন করুণ। এই নিয়ে চলতি টুর্নামেন্টে ৩টি অর্ধশতরান ও ১টি সেঞ্চুরি করলেন নায়ার। এখনও পর্যন্ত ৪৯৫ রান ঝুলিতে পুরে নিয়েছেন এই ডানহাতি ব্য়াটার। নায়ার ছাড়া মাইসোর দলের হয়ে ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫০ বলে ৮০ রান করে মাঠ ছাড়েন রবিকুমার সামর্থ।

রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২১২ রানের বেশি তুলতে পারেনি গুলবার্গা মিস্টিকস। এই টুর্নামেন্টের ফাইনালে করুণ নায়াকরের মাইসোর মুখোমুখি হবে মণীশ পান্ডের হুবলি টাইগার্সের বিরুদ্ধে।

২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্টে ত্রিশতরান হাঁকিয়েছিলেন করুণ নায়ার। এরপর যদিও জাতীয় দলে সেই অর্থে আর সুযোগ মেলেনি এই ডানহাতি ব্যাটারের। এদিন সেঞ্চুরির পর সেলিব্রেশনের স্টাইলেও যেন নির্বাচকদের উদ্দেশে কিছু বলতে চাইছিলেন। ব্যাটটি মাটিতে ফেলে দিয়ে আঙুল দিয়ে চুপ করার ইঙ্গিত দেন। চলতি বছর ওয়ান ডে বিশ্বকাপের আগে এই সেঞ্চুরি কি আদৌ নির্বাচকদের নতুন করে ভাবাবে নায়ারকে নিয়ে?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget