এক্সপ্লোর

প্রত্যাহার কারফিউ, শান্তি ফিরছে কাশ্মীর উপত্যকায়

শ্রীনগর: দীর্ঘদিন ধরে অশান্ত থাকার পর প্রথমবার শান্তি ফেরার ইঙ্গিত মিলল উপত্যকায়। গত ৮ জুলাই হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় জম্মু  ও কাশ্মীরে। তারপর কেটে গিয়েছে প্রায় আড়াই মাস। প্রতিবাদী ও নিরাপত্তাবাহিনীর মধ্যে বিভিন্ন সংঘর্ষে নিহত হয়েছেন ৮২ জন। এদের মধ্যে ২ পুলিশ আধিকারিকও রয়েছেন। আহতের সংখ্যা কয়েক’শ। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনকে কড়া হাতে দমন করতে হয়েছে। জারি করা হয় কারফিউ। পাল্টা বনধ ডেকে গোটা উপত্যকা কার্যত অচল করে দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। সব মিলিয়ে পরিস্থিতি দীর্ঘদিন ধরেই অগ্নিগর্ভ রয়েছে। এবার শান্তি ফেরার ইঙ্গিত মিলল জম্মু ও কাশ্মীরে। জানা গিয়েছে, এই প্রথম কারফিউ সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। তবে, সতর্কতা অবলম্বন করে বহু জায়গায় এখনও আংশিক নিষেধাজ্ঞা জারি রয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, সার্বিক পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে।  গতকাল কোনও অনভিপ্রেত ঘটনা ঘটেনি। মোটের ওপর শান্তি বজায় ছিল। তবে, প্রশাসন কারফিউ শিথিল করলেও, বিচ্ছিন্নতাবাদীরা বনধ শিথিল করেনি। ফলে, এখনও স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত রয়েছে উপত্যকার একটা বড় অংশে। স্কুল-কলেজ, দোকানপাট থেকে শুরু করে পেট্রোল পাম্প এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল। এদিন নিয়ে বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধ ৮১ দিনে পড়ল। তবে, রাস্তায় যানবাহনের সংখ্যা বেড়েছে। এমনটাই জানিয়েছে পুলিশ।

সেরা শিরোনাম

Virat Kohli: কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
Abhishek Sharma: নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ
নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ
Bengal vs Delhi Day 2 Lunch: অভিষেক ম্যাচে ব্যর্থ অঙ্কুর, লড়াই ঘরামির, দ্বিতীয় দিন লাঞ্চে বাংলার স্কোর ১০৮/৩
অভিষেক ম্যাচে ব্যর্থ অঙ্কুর, লড়াই ঘরামির, দ্বিতীয় দিন লাঞ্চে বাংলার স্কোর ১০৮/৩
IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়

ভিডিও

Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন
Supreme Court | বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে পারব না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি | CJI on INDI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget