এক্সপ্লোর

Kieron Pollard Retirement: মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নারাজ, আইপিএল থেকে অবসর নিলেন পোলার্ড, পেলেন নতুন দায়িত্ব

Pollard For MI: নিজের গোটা আইপিএল কেরিয়ারে মুম্বইয়ের জার্সি পরেই মাঠে নেমেছেন তিনি। পল্টনদের হয়ে পাঁচটি আইপিএল খেতাব জয়ের পাশাপাশি দুইটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও জিতেছেন পোলার্ড।

মুম্বই: আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। বছরের পর বছর ধরে পল্টনদের সাফল্যের অন্যতম কারণ হলে কায়রন পোলার্ড (Kieron Pollard)। ১৩ বছর মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলের (IPL) মঞ্চ মাতিয়েছেন পোলার্ড। তবে আর নয়। মঙ্গলবার (১৫ নভেম্বর) নিজের আইপিএল কেরিয়ারে ইতি টানলেন পোলার্ড। তবে ক্রিকেটার হিসাবে অবসর নিলেও কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে পোলার্ডের সম্পর্ক এখানেই শেষ হচ্ছে না।

অবসর ঘোষণা

সদ্যই কয়েক মাস আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন পোলার্ড। এবার আইপিএল থেকেও অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার। সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন পোলার্ড। নিজের গোটা আইপিএল কেরিয়ারে মুম্বইয়ের জার্সি পরেই মাঠে নেমেছেন তিনি। পল্টনদের হয়ে পাঁচটি আইপিএল খেতাব জয়ের পাশাপাশি দুইটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও জিতেছেন পোলার্ড। তবে এখানেই ইতি। অবশ্য খেলোয়াড় হিসাবে ইতি টানার সঙ্গে সঙ্গেই তাঁকে নতুন ভূমিকায় নিযুক্ত করল মুম্বই ইন্ডিয়ান্স। এবার থেকে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করতে দেখা যাবে পোলার্ডকে। 

পোলার্ডের মতামত

পোলার্ড আইপিএল থেকে অবসর নিলেও, অন্যান্য লিগে খেলবেন বলেই জানিয়েছেন। তবে দলের চাহিদা অনুসারেই তিনি এই সিদ্ধান্ত বলে জানান পোলার্ড। এ বিষয়ে কথা বলতে গিয়ে পোলার্ড বলেন, 'এই সিদ্ধান্তটা নেওয়া আমার খুবই সহজ ছিল। আমি এখনও কয়েকবছর খেলা চালিয়ে যেতে চাই। তবে পাশাপাশি এই ফ্রাঞ্চাইজির যে কিছু বদল ঘটানো দরকার, সেই বিষয়টাও বুঝেছি। আমি এমআইয়ের হয়ে নাই খেলতে পারি, কিন্তু এমাইয়ের বিপক্ষে অন্য কারুর হয়ে খেলাও আমার পক্ষে সম্ভব নয়। আমি সর্বদা এমআইয়ের সঙ্গেই যুক্ত থাকতে চাই এবং বিগত ১৩ বছর ধরে আইপিএলের সফলতম ফ্রাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পাওয়ায় গর্বিত।'

 

গত মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স একেবারেই আশানুরূপ ছিল না। প্রথম দল হিসাবে আইপিএলের নক আউট থেকে ছিটকে যায় পল্টনরা। পোলার্ডও আশানুরূপ পারফর্ম করতে পারেননি এবং শেষের দিকে তাঁকে বেঞ্চেই সময় কাটাতে হয়েছিল। তাই নতুন মরসুমে নতুনভাবে দল গোছাতে আগ্রহী এমআই শিবির। সেই কারনেই অতীত সাফল্য সত্ত্বেও পোলার্ডকে খেলোয়াড় হিসাবে আর ধরে রাখার আগ্রহ দেখায়নি আইপিএলের সফলতম দল। তবে এবার ব্যাটিং কোচের ভূমিকায় তরুণদের সাহায্য করার দায়িত্ব পোলার্ডের কাঁধে। 

আরও পড়ুন: ঘরে ফিরলেন প্রাক্তন নাইট লকি, কেকেআরে যোগ দিলেন আফগান তারকাও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget