এক্সপ্লোর

KKR: ঘরে ফিরলেন প্রাক্তন নাইট লকি, কেকেআরে যোগ দিলেন আফগান তারকাও

Lockie Ferguson: ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত কেকেআরের জার্সিতে আইপিএলের মঞ্চ মাতিয়েছেন লকি ফার্গুসন। আবারও কেকেআর জার্সিতে দেখা যাবে তাঁকে।

কলকাতা: আইপিএল শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই দল বদলের পালা শুরু হয়ে গিয়েছে। শনিবার সন্ধ্যায় মুম্বই ইন্ডিয়ান্সের তরফে জানানো হয়েছে, গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার পর, এবছর আবার অস্ট্রেলিয়ার পেসার জেসন বেহরেনডর্ফকে তারা দলে ফিরিয়েছেন।নিজেদের প্রাক্তন তারকা ফাস্ট বোলারকে দলে ফেরাল কলকাতা নাইট রাইডার্সও।

ফিরলেন লকি

কেকেআরে ফিরতে চলেছেন কিউয়ি তারকা ফাস্ট বোলার লকি ফার্গুসন (Lockie Ferguson)। গত মরসুমেই কেকেআর ছেড়ে গুজরাত টাইটান্সের দলে যোগ দিয়েছিলেন লকি। গুজরাতের হয়ে আইপিএল খেতাবও জিতেছেন লকি। তবে আসন্ন মরসুমের জন্য ফের তাঁকে দলে ফেরাল কেকেআর। তাঁর সঙ্গে আরেক গুজরাত তারকা রহমানুল্লাহ গুরবাজও (Rahmanullah Gurbaz) কেকেআরে যোগ দিতে চলেছেন। দুই তারকাকেই ট্রেডিংয়ের মাধ্যমে দলে নিতে চলেছে কেকেআর। 

গত মরসুমে গুজরাতের হয়ে ১৩টি ম্যাচ খেলেন লকি। ১২টি উইকেট নিয়েছিলেন কিউয়ি তারকা। অপরদিকে, জেসন রয় টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নেওয়ায় গুরবাজকে পরিবর্ত হিসাবে দলে নেয় গুজরাত। তবে তিনি আইপিএল চ্যাম্পিয়নদের হয়ে একটিও ম্যাচ খেলেননি। এবার দুই তারকাকেই কেকেআরের হয়ে খেলতে দেখা যাবে।

 

 

পোলার্ডকে ছাড়ছে মুম্বই 

গত আইপিএলে মুখ থুবড়ে পড়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার কায়রন পোলার্ডকে (Kieron Pollard) তাই ছেড়ে দিতে পারে রোহিত শর্মার (Rohit Sharma) দল। ২০২৩ সালের আইপিএলের আগে ১৫ নভেম্বরের মধ্যে ক্রিকেটারদের রিটেনশন তালিকা বোর্ডের কাছে জমা দিতে হবে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে। শোনা যাচ্ছে, সেই তালিকা তৈরি করে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। পোলার্ডকে সেই তালিকায় রাখা হয়নি। ২০১০ সাল থেকে টানা মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা গিয়েছে পোলার্ডকে। বল ও ব্যাট হাতে অনেক ম্যাচে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। শোনা যাচ্ছে, ফ্যাবিয়েন অ্যালেন ও টাইমাল মিলসকেও ছেড়ে দিতে পারে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

শনিবার সন্ধ্যায় মুম্বই ইন্ডিয়ান্সের তরফে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার পেসার জেসন বেহরেনডর্ফকে দলে নেওয়া হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন তিনি। তবে এর আগেও মুম্বইয়ের হয়ে খেলেছেন অজি পেসার। ২০১৮ ও ২০১৯, পরপর দুই মরসুম মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে।

আরও পড়ুন: দুর্ঘটনার শিকার ম্যাক্সওয়েল, বাগানে পিছলে পড়ে ভাঙলেন পা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget