এক্সপ্লোর

হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে টানা দু ম্যাচে জয় পেল কেকেআর

কলকাতা: সানরাইজার্স হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে ঘরের মাঠে টানা দুটি ম্যাচে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। ১৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৫৫ রান করল হায়দরাবাদ। ফলে এবারের আইপিএল-এ চার ম্যাচের মধ্যে তিনটিতেই জিতে ভাল জায়গায় চলে গেল কেকেআর। জয়ের নায়ক রবিন উথাপ্পা ও মণীশ পাণ্ডে। আজ টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল করলেও, পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। বড় রান করার আগেই ফিরে যান শিখর ধবন (২৩), ডেভিড ওয়ার্নার (২৬) ও মোজেস হেনরিকস (১৩), যুবরাজ সিংহরা (২৬)। শেষপর্যন্ত কেউই বড় রান করতে পারেননি। ফলে সহজ জয় পেল কেকেআর। এর আগে আইপিএল-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭২ রান করে কলকাতা নাইট রাইডার্স। ৬৮ রান করেন উথাপ্পা। পাণ্ডে করলেন ৪৬ রান। তবে বড় রান করতে পারলেন না অধিনায়ক গৌতম গম্ভীর (১৫) ও গত ম্যাচের নায়ক সুনীল নারিন (৬)। আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচেও খেলেননি কেকেআর-এর বিস্ফোরক ওপেনার ক্রিস লিন। গত ম্যাচে ওপেন করতে নেমে চমক দেওয়া সুনীল নারিন আজও ওপেন করতে নামেন। তাঁর কাছ থেকে ঝোড়ো ইনিংস আশা করছিল কেকেআর শিবির।তবে তিনি আজ বড় রান পেলেন না। নারিনকে বোল্ড করেন ভুবনেশ্বর কুমার। গম্ভীরকে বোল্ড করেন তরুণ আফগান স্পিনার রশিদ খান। গম্ভীর ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন উথাপ্পা। তাঁর ৩৯ বলে ৬৮ রানের সুবাদেই লড়াইয়ে ফেরে কেকেআর। উথাপ্পা ফিরে যাওয়ার পর দলের রান বাড়িয়ে নিয়ে যান পাণ্ডে। তবে শেষপর্যন্ত বিশাল স্কোর করতে পারেনি কেকেআর। যদিও তাতে জয় পেতে কোনও সমস্যা হয়নি। ব্যাটসম্যানদের পারফরম্যান্সের খামতি ঢেকে দেন বোলাররা। কেকেআর দল- গৌতম গম্ভীর (অধিনায়ক), সুনীল নারিন, রবিন উথাপ্পা, মণীশ পাণ্ডে, সূর্যকুমার যাদব, কলিন গ্র্যান্ডহোম, ক্রিস উকস, কুলদীপ যাদব, উমেশ যাদব ও ট্রেন্ট বোল্ট। সানরাইজার্স হায়দরাবাদ দল- ডেভিড ওয়ার্নার, শিখর ধবন, মোজেস হেনরিকস, যুবরাজ সিংহ, দীপক হুডা, বেন কাটিং, নমন ওঝা, ভুবনেশ্বর কুমার, বিপুল শর্মা, রশিদ খান ও আশিস নেহরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: স্পেনের বিশ্বকাপ জয়ের নায়কের রয়েছে কলকাতা-যোগ? আর্জেন্তিনার বিরুদ্ধে গোল করার পরই ভাইরাল
স্পেনের বিশ্বকাপ জয়ের নায়কের রয়েছে কলকাতা-যোগ? আর্জেন্তিনার বিরুদ্ধে গোল করার পরই ভাইরাল
FIFA World Cup: বিশ্বকাপ জিতে উচ্ছ্বসিত স্পেন, মঞ্চ ছাড়তে অনীহা ট্রাম্পের, আটকে ছিল উদযাপন, ভাইরাল ভিডিও
বিশ্বকাপ জিতে উচ্ছ্বসিত স্পেন, মঞ্চ ছাড়তে অনীহা ট্রাম্পের, আটকে ছিল উদযাপন, ভাইরাল ভিডিও
Romero Avoids Trump: ট্রাম্পের সঙ্গে করমর্দন করলেন না আর্জেন্তিনার ফুটবলার! ফাইনালের পুরস্কার বিতরণ ঘিরে বিতর্ক
ট্রাম্পের সঙ্গে করমর্দন করলেন না আর্জেন্তিনার ফুটবলার! ফাইনালের পুরস্কার বিতরণ ঘিরে বিতর্ক
Rohit Sharma: যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?
যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget