এক্সপ্লোর

T20 World Cup: খারাপ ফর্মের রাহুল কি বাদ পড়বেন দল থেকে? স্পষ্ট ইঙ্গিত দিলেন ভারতের ব্যাটিং কোচ

KL Rahul: এখনও পর্যন্ত বিশ্বকাপে রান পাননি কেএল রাহুল। প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও জিম্বাবোয়ের বিরুদ্ধে যথাক্রমে ৪ ও ৯ রান করেন রাহুল।

পারথ: ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের প্রথম দুই ম্যাচেই দুরন্ত জয় পেয়েছে। তবে টিম ইন্ডিয়ার জয়েও বড় চিন্তার কারণ দলের তারকা ওপেনার কেএল রাহুলের (KL Rahul) ফর্ম। প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও জিম্বাবোয়ের বিরুদ্ধে যথাক্রমে ৪ ও ৯ রান করেন রাহুল। রাহুলের খারাপ ফর্মের ফলে অনেকেই দাবি করছেন তাঁকে দল থেকে বাদ দিয়ে বরং ঋষভ পন্থকে (Rishabh Pant) প্রথম একাদশে সুযোগ দেওয়া হোক। কিন্তু সেই তত্ত্ব সরাসরি খারিজ করে দিয়েছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর (Vikram Rathour)।

রাহুলে আস্থা

কাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগেরদিন আজ সাংবাদিক সম্মেলনে বিক্রম বলেন, 'আমরা এই বিষয়ে (রাহুলের পরিবর্তে পন্থকে দিয়ে ওপেন করানো) কিছুই ভাবছি না। আমার মনে হয় না (রাহুলকে বাদ দেওয়ার জন্য) এটুকু যথেষ্ট। ও যথেষ্ট ভাল ব্যাটিং করছে এবং অনুশীলন ম্যাটগুলিতেও রান পেয়েছে। সুতরাং, এখনই আমরা কিছুই বদল করছি না।'

পাওয়ার প্লেতে রাহুলের মন্থর ব্যাটিং নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। অনেক বিশেষজ্ঞের মতে রাহুলের মন্থর ব্যাটিং রোহিতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছ। কিন্তু এই বিষয়েও বেশি চিন্তাভাবনা করতে নারাজ রাঠৌর। তাঁর দাবি, 'প্রত্যেক খেলোয়াড়ই ভিন্ন ভিন্ন ভাবে নিজেদের ইনিংস গড়েন এবং প্রত্যেকের খেলার ধরনও ভিন্ন। একটা ভাল পার্টনারশিপে তো দুই ক্রিকেটার একে অপরের পরিপূরক হন। যদি রাহুল ফর্মে ফিরে আসেন, তাহেল ও কিন্তু শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে পারে।'

পন্থের অপেক্ষা!

টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে ঋষভ পন্থ ভারতীয় দলে সুযোগ পাননি। দীনেশ কার্তিককেই উইকেটকিপার হিসাবে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন। বিক্রম রাঠৌরের কথা শুনে একটা বিষয় স্পষ্ট। পন্থকে নিজের সুযোগের জন্য এখনও অপেক্ষা করতে হবে। 'দুর্ভাগ্যবশত দলে ১১ জনই খেলতে পারে। আমরা জানি পন্থ যে প্রতিপক্ষকেই একা হাতে হারানোর ক্ষমতা রাখেন। তবে আমি ওকে বলব ও যেন প্রস্তুত থাকে। যে কোনও সময়ই ওর ডাক পড়তে পারে। মানসিক ও শারীরিকভাবে ওর সবসময় প্রস্তুত থাকাটা জুরুরি এবং ও সেটা করছেও। আমি নিশ্চিত, সুযোগ পেলে ও ভাল পারফর্ম করবে।' মত ভারতের ব্য়াটিং কোচের।

আরও পড়ুন: মেলবোর্নে বৃষ্টিতে ভেস্তে গিয়েছে একাধিক ম্যাচ, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ ভনের

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget