এক্সপ্লোর

হাঁটুর আঘাত, আইপিএলে খেলতে পারছেন না মালিঙ্গা

কলম্বো: ঘনঘন হাঁটুর চোটের সমস্যায় জর্জরিত লাসিথ মালিঙ্গার চলতি আইপিএলে খেলার সম্ভাবনা বাতিল হয়ে গেল। তাঁর দল মুম্বই ইন্ডিয়ানস-এর মেডিকেল টিম তাঁকে পরীক্ষা করে জানিয়ে দিয়েছে, অন্তত চার মাস তিনি চোটের কারণে খেলতে পারবেন না। বা হাঁটুতে আঘাতের জন্য শ্রীলঙ্কা দলের আসন্ন ইংল্যান্ড সফর তো বটেই, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও মালিঙ্গার খেলার সম্ভাবনা রইল না। শ্রীলঙ্কা ক্রিকেটের মেডিকেল টিমের লোকজন এখন মালিঙ্গার চোট কতটা গুরুতর, তা পরীক্ষা করে অস্ত্রোপচারের প্রয়োজন আছে কিনা, তা জানাবেন। মুম্বই ইন্ডিয়ানস দলের তরফে মালিঙ্গার আঘাত নিয়ে কিছু জানানো হয়নি। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের শ্রীলঙ্কা সফরের সময় হাঁটুতে চোট পান এই ফাস্ট বোলার। তারপর থেকেই ফিটনেসের সমস্যায় ভুগছেন তিনি। এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বলেছে, বুধবার, ২০ এপ্রিল এসএলসি-র বিশেষজ্ঞ ডাক্তারদের টিমের সামনে হাজির হবেন মালিঙ্গা। তাঁর মেডিকেল পরীক্ষা হবে। সেই পরীক্ষার ফলের ভিত্তিতে তাঁকে ম্যাচ ফিটনেস গ্রেডিংয়ের মুখোমুখি হতে হবে। তারপরই এসএলসি পরবর্তী পদক্ষেপ করবে। এদিকে দেশের ক্রিকেট বোর্ডের সম্মতির অপেক্ষায় না থেকে মালিঙ্গা গত শুক্রবারই আইপিএল খেলতে  চলে এসেছেন। গত শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স-এ যোগ দিয়েছেন। দলের ট্রেনিং সেশনেও সামিল হয়েছেন। এজন্য মালিঙ্গাকে শোকজ নোটিস দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।   ফেব্রুয়ারিতে টি-২০ এশিয়া কাপ থেকেই শ্রীলঙ্কার নতুন ক্রিকেট বোর্ডের সঙ্গে বিরোধ চলছে মালিঙ্গার। তাঁর ওপর তারা খুশি নয়, এটা পরিষ্কার বুঝিয়ে দিয়ে মালিঙ্গাকে গত মাসে টি-২০ বিশ্বকাপের আগেই শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক পদ ছাড়তে বলেছিল বোর্ড।   Malinga_BCCI-580x395   তবে খেলোয়াড় হিসাবে তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যদিও ফিটনেসের সমস্যার প্রসঙ্গ  তুলে গুরুত্বপূর্ণ সময়ে নিজেকে দল থেকে সরিয়ে নেন মালিঙ্গাই। প্রতিযোগিতায় শ্রীলঙ্কাকে নামতে হয় দলের বোলিং আক্রমণের মূল শক্তিকে ছাড়াই। প্রথম রাউন্ডেই লজ্জাজনকভাবে হেরে ছিটকে যায় শ্রীলঙ্কা। মালিঙ্গার না থাকাই এর মূল কারণ হিসাবে দেখা হচ্ছে।   মালিঙ্গার ফিটনেসের সমস্যা নিয়ে সন্দিহান ছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট সিলেকশন কমিটির চেয়ারম্যান অরবিন্দ ডি সিলভা। প্রকাশ্যেই বলেছিলেন, মালিঙ্গার আঘাত কতটা, তা নিয়ে তাঁর সন্দেহ আছে। এও বলেছিলেন, আইপিএল খেলার সময়ই বোঝা যাবে, ওর ফিটনেসের সমস্যা কতটা গুরুতর। তা নিয়ে পাল্টা বোর্ড নেতৃত্বকে তোপ দাগেন মালিঙ্গাও।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপে রোহিতের সঙ্গে কি জুটি বাঁধতে চলেছে বৈভব?
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপে রোহিতের সঙ্গে কি জুটি বাঁধতে চলেছে বৈভব?
Suryakumar Yadav: নেটে ১০০০ বলে ব্যাটিং অনুশীলন, 'প্রাক্তন' বিশ্বজয়ী ক্যাপ্টেনই কি ভরসা হবেন শ্রেয়সদের?
নেটে ১০০০ বলে ব্যাটিং অনুশীলন, 'প্রাক্তন' বিশ্বজয়ী ক্যাপ্টেনই কি ভরসা হবেন শ্রেয়সদের?
Esha Singh: অলিম্পিক্স চ্যাম্পিয়ন মনু ভাকেরকে হারিয়ে চমক এষার, শ্যুটিং বিশ্বকাপে জিতলেন সোনা
অলিম্পিক্স চ্যাম্পিয়ন মনু ভাকেরকে হারিয়ে চমক এষার, শ্যুটিং বিশ্বকাপে জিতলেন সোনা
Vaibhav Sooryavanshi: 'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget