এক্সপ্লোর

কোহলির ব্যাটে ভর করে প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারাল ভারত

ধর্মশালা: দুরন্ত বোলিং এবং কোহলির ব্যাটে ভর করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম কদিনের ম্যাচ জিতে নিল ভারত। এদিন নৈসর্গিক ধর্মশালা স্টেডিয়ামে কিউয়িদের ৬ উইকেটে হারিয়ে দেয় ধোনিবাহিনী। এদিন টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান ধোনি। মাত্র ৪৪ ওভারে ১৯০ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১০১ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মেন ইন ব্লু-রা। ভারতের এই বিশাল জয়ে বড় ভূমিকা নেন দলের ফাস্ট বোলাররা। এদিন প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করেন ভারতীয় পেস ব্যাটারি। ধোনিবাহিনীর পেস আক্রমণের সামনে কার্যত দিশেহারা হয়ে পড়েন নিউজিল্যান্ডের প্রথম সারির ব্যাটসম্যানরা। সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। মাত্র ৬৫ রানের মধ্যে দলের সাত ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যান। এদিন ব্যর্থ হন গাপ্টিল (১২)। তাঁকে ফিরিয়ে দেন জীবনের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা হার্দিক পাণ্ড্য। সেই শুরু। এক এক করে ব্যর্থ হন অধিনায়ক কেন উইলিয়ামসন (৩), রস টেলর (০), কোরে অ্যান্ডারসন (৪), লুক রঞ্চি (০), জেমস নিশমও (১০) এবং মিচেল স্যান্টনার (০)। কোহলির ব্যাটে ভর করে প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারাল ভারত অন্যদিকে, তখন একদিক আগলে রেখে অসহায় ভাবে দলের বিপর্যয় দেখছেন অপর ওপেনার লাথাম। নয় নম্বরে নামা ব্রেসওয়েলকে সঙ্গে নিয়ে তিনি ইনিংস গড়তে শুরু করেন। সেই জুটি ভাঙেন অমিত মিশ্র। এরপর টিম সাউদিকে (৫৫) সঙ্গে নিয়ে দলের স্কোরকে কিছুটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যান লাথাম। দশ নম্বরে নেমে ঝোড়ো ইনিংস খেলেন সাউদি। তাঁর ৪৫ বলের ইনিংস সাজানো ছিল ৬টা চার ও ৩টি ছক্কায়। প্রসঙ্গত, তিনিই প্রথম কিউয়ি ব্যাটসম্যান যিনি ১০ নম্বরে নেমে একদিনের ম্যাচে অর্ধশতক করলেন। অন্যদিকে, ৯৮ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন লাথাম। ৪৩.৫ ওভারে ১৯০ রানে শেষ হয় ব্ল্যাক ক্যাপস-দের ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে তিনটি করে উইকেট দখল করেন পাণ্ড্য এবং অমিত মিশ্র। অন্যদিকে, দুটি করে উইকেট পান উমেশ যাদব এবং কেদার যাদব। জবাবে ব্যাট করতে নেমে ধীরে সুস্থেই শুরু করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানে। দশম ওভারে ব্যক্তিগত ১৪ রান করেন আউট হন রোহিত। রাহানেকে সঙ্গে নিয়ে ইনিংস গড়তে শুরু করেন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। ৩৩ রান করে রাহানে আউট হলে মণীষ পাণ্ডে নামেন (১৭)। তিনি আউট হলে নামেন অধিনায়ক ধোনি। তবে ভুল বোঝাবুঝির শিকার হয়ে তিনি রান আউট হন (২১)। যদিও, সেই সময় ভারত ম্যাচে জাঁকিয়ে বসে গিয়েছে। কেদার যাদব (১০ অপরাজিত)-কে সঙ্গে নিয়ে ম্যাচ বের করেন কোহলি (৮৫ অপরাজিত)। এই জয়ের ফলে, পাঁচ ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল ধোনিবাহিনী। এর আগে কোহলির নেতৃত্বাধীন ভারতের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ খোয়ায় নিউজিল্যান্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget