এক্সপ্লোর

পিচ ও দর্শকদের হাজিরার কথা মাথায় রেখে টেস্টের জন্য পাঁচটি কেন্দ্র বাছাই করা উচিত, মত বিরাটের

সাংবাদিক বৈঠকে বিরাট বলেছেন, আমার মতে, টেস্টের জন্য দেশে পাঁচটি নির্দিষ্ট কেন্দ্র থাকা উচিত।

রাঁচি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ ৩-০ জিতলেও, রাঁচির পিচ ও দর্শকদের উপস্থিতি নিয়ে অখুশি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের পর তিনি সেটা বুঝিয়ে দিয়েছেন। সাংবাদিক বৈঠকে বিরাট বলেছেন, ‘আমার মতে, টেস্টের জন্য দেশে পাঁচটি নির্দিষ্ট কেন্দ্র থাকা উচিত। যে দলগুলি ভারতে টেস্ট সিরিজ খেলতে আসবে, তারা জানবে, এই পাঁচটি কেন্দ্রেই খেলা হবে। ভাল পিচ ও দর্শকদের উপস্থিতির কথা মাথায় রেখে এই পাঁচটি কেন্দ্র বাছাই করা উচিত। বিক্ষিপ্তভাবে এতগুলি কেন্দ্রে টেস্ট ম্যাচ ছড়িয়ে দেওয়া ঠিক নয়।’ নিজের দলের প্রশংসা করে বিরাট বলেছেন, ‘আমরা কেমন খেলছি, সেটা সবাই দেখছে। যে পিচ থেকে সাহায্য পাওয়া যাচ্ছে না, সেখানেও আমরা জয় পাচ্ছি। এতে আমি গর্বিত। দেশের বাইরে গিয়েও লড়াই করাই আমাদের লক্ষ্য। দলের সবারই মানসিকতা খুব ভাল। স্পিন বরাবরই আমাদের শক্তি। ব্যাটিং নিয়ে কোনওদিনই আমাদের সমস্যা ছিল না। ইশান্ত (শর্মা) আমাদের দলে একমাত্র অভিজ্ঞ বোলার ছিল। আমরা বলেছিলাম, একজন অতিরিক্ত বোলার খেলাতে চাই। একজন ব্যাটসম্যান হিসেবে বলতে পারি, আমরা নিজেদের কাজ ঠিকমতো করতে পেরেছি। প্রতিটি টেস্ট ম্যাচেই আমরা রান করেছি। আমরা ভাল ক্যাচও ধরেছি। বেশি অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আমরা বিদেশের মাটিতে ভাল খেলেছি। আমরা বিশ্বাস করি, যে কোনও জায়গাতেই জিততে পারি। আমরা যতক্ষণ সৎ উদ্দেশ্য নিয়ে চলব, ততক্ষণ সাফল্য পাওয়া নিয়ে চিন্তা করতে হবে না।’

সেরা শিরোনাম

Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
India Women Asia Cup: চ্যাম্পিয়ন ভারত, তবু ট্রফি হাতে উঠল না! ফের মহসিন নকভিকে বয়কট, BCCI-এর সিদ্ধান্তে পাশে কোচও
চ্যাম্পিয়ন ভারত, তবু ট্রফি হাতে উঠল না! ফের মহসিন নকভিকে বয়কট, BCCI-এর সিদ্ধান্তে পাশে কোচও
AFG vs IND: আফগানদের বিরুদ্ধে ব্যাট হাতে ঝোড়ো ইনিংসে সর্বকালীন ইতিহাস গড়লেন অভিষেক শর্মা
আফগানদের বিরুদ্ধে ব্যাট হাতে ঝোড়ো ইনিংসে সর্বকালীন ইতিহাস গড়লেন অভিষেক শর্মা

ভিডিও

NCPI News:
NCPI News:
NCPI News:
NCPI News: বাকি ৩ জন NDA-কে সমর্থন করলেও সরাসরি BJP-তে যাবে না: Jagadish Chandra Barma Basunia | TMC
NCPI on BJP:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget