এক্সপ্লোর

Virat Kohli: কোহলি টেস্টের নেতৃত্ব ছেড়ে বেকায়দায় ফেলেছিলেন বোর্ডকে!

BCCI: সীমিত ওভারের ক্রিকেটে আগেই রোহিত শর্মাকে নেতা হিসেবে বেছে নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপরে টেস্টের অধিনায়কত্ব থেকে কোহলি সরে দাঁড়ানোর পরে বোর্ড রোহিতকেই টেস্টে পরবর্তী অধিনায়ক নির্বাচন করে।

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে বিপর্যয়ের পরেই বড়সড় ঘোষণা করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। টেস্ট নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন কোহলি। তার আগে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান কোহলি। তারপরে ওয়ান ডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ক্যাপ্টেন কোহলিকে। সীমিত ওভারের ক্রিকেটে দুই ফর্ম্যাটেই অধিনায়ক করা হয় রোহিত শর্মাকে (Rohit Sharma)।

সীমিত ওভারের ক্রিকেটে আগেই রোহিত শর্মাকে নেতা হিসেবে বেছে নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপরে টেস্টের অধিনায়কত্ব থেকে কোহলি সরে দাঁড়ানোর পরে বোর্ড রোহিতকেই টেস্টে পরবর্তী অধিনায়ক নির্বাচন করে।

তিন ফর্ম্যাটেই রোহিত নেতা হওয়ার পরে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন নির্বাচক সাবা করিম জানিয়েছেন, কোহলি টেস্ট দলের নেতৃত্ব ছাড়ায় বোর্ড কীভাবে সমস্যায় পড়েছিল। জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার সাবা করিম জানিয়েছেন, হঠাৎ কেন বোর্ড নিজেদের মাল্টিপল ক্যাপ্টেন্সির নীতি থেকে সরে দাঁড়াল!

ইউটিউব চ্যানেলে সাবা করিম জানিয়েছেন, কোহলি যে টেস্টের নেতৃত্ব ছাড়বেন, সেটার জন্য বোর্ড প্রস্তুত ছিল না। “কোহলির টেস্টের নেতৃত্ব থেকে পদত্যাগের পরে বোর্ড নিজেদের স্প্লিট ক্যাপ্টেনশি নীতি থেকে সরে আসতে বাধ্য হয়। কোহলি যে টেস্টের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবে, তা বোর্ড মোটেই প্রত্যাশা করেনি। সেই কারণেই রোহিত শর্মাকে তিন ফর্ম্যাটের নেতা বাছতে বাধ্য হয় বোর্ড,” বলেছেন সাবা করিম।

টেস্টে ভারতের সর্বকালের শ্রেষ্ঠ অধিনায়ক হয়েই নেতৃত্ব থেকে সরে দাঁড়ান কোহলি। তবে অধিনায়ক রোহিতে আস্থা রয়েছে সাবা করিমের। বলে দিয়েছেন, রোহিতই কোহলির যোগ্য উত্তরসূরি। “যে কোনও ফরম্যাটে নেতা হিসেবে রোহিত আদর্শ। ওঁর অধীনে তরুণদের তৈরি করা যেতে পারে। কে এল রাহুল, ঋষভ পন্থ, যশপ্রীত বুমরাদের ভাইস ক্যাপ্টেন করা থেকেই স্পষ্ট, এই গ্রুমিং পদ্ধতি শুরু হয়ে গিয়েছে।”

ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার পরে রোহিতের টিম ইন্ডিয়া দেশের মাটিতে নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে।

দ্রুততম হাফসেঞ্চুরি! রেকর্ড গড়েও নির্লিপ্ত বাঙালি কন্যা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: দুরন্ত অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি, তিন উইকেট হারিয়ে ১৫০ রান পার করে ফেলল ভারত
দুরন্ত অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি, তিন উইকেট হারিয়ে ১৫০ রান পার করে ফেলল ভারত
ENG vs IND: চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত
চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত
Virat Kohli: কার্ডিফে অর্ধশতরান হাঁকালেন কোহলি, ইংল্যান্ডের মাটিতে গড়লেন বিরাট রেকর্ড
কার্ডিফে অর্ধশতরান হাঁকালেন কোহলি, ইংল্যান্ডের মাটিতে গড়লেন বিরাট রেকর্ড
Lionel Messi: বারংবার তাঁর প্রতি ফিফার পক্ষপাতের অভিযোগ উঠেছে, ফের বিশ্বকাপ ফাইনালে উঠে এবার মুখ খুললেন মেসি
বারংবার তাঁর প্রতি ফিফার পক্ষপাতের অভিযোগ উঠেছে, ফের বিশ্বকাপ ফাইনালে উঠে এবার মুখ খুললেন মেসি

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget