এক্সপ্লোর

ইংল্যান্ড সফরের প্রস্তুতির জন্য কাউন্টি খেলবেন বিরাট, সিদ্ধান্তকে স্বাগত লক্ষ্মণের

নয়াদিল্লি: এ বছরের অগাস্টে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। এই সফরের প্রস্তুতির জন্য আইপিএল-এর পরেই কাউন্টি ক্রিকেটে খেলতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি কোন দলের হয়ে খেলবেন, সেটা এখনও ঠিক হয়নি। সারে ও এসেক্সের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিসিসিআই-এর এক আধিকারিক। বিরাটের কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। তিনি আশাবাদী, এবারের ইংল্যান্ড সফরে ভারতীয় দল দারুণ পারফরম্যান্স দেখাবে। এর আগে ২০১৪ সালের ইংল্যান্ড সফরে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি বিরাট। ওই সফরে তিনি একটিও অর্ধশতরান করতে পারেননি। অফস্ট্যাম্পের বাইরের বলে তাঁকে বারবার পরাস্ত করেছিলেন স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনরা। এবার ভাল পারফরম্যান্স দেখাতে মরিয়া বিরাট। সেই কারণেই তিনি কাউন্টি ক্রিকেট খেলতে যাচ্ছেন। বিসিসিআই সূত্রে খবর, এবারের ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের আগে যত বেশি সম্ভব ভারতীয় ক্রিকেটারকে সেদেশের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার জন্য খেলতে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। চেতেশ্বর পূজারা ইয়র্কশায়ারের হয়ে এবং ইশান্ত শর্মা ডারহামের হয়ে খেলবেন। এছাড়া কয়েকজন সিনিয়র ক্রিকেটার ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ডে খেলতে যাবেন। মুরলী বিজয়, অজিঙ্ক রাহানেরাও ইংল্যান্ড সফরের জন্য বিশেষ প্রস্তুতি নেবেন।

সেরা শিরোনাম

India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
IND vs NZ Match Highlights: ৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
Bengal Cricket: পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি

ভিডিও

CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ
Bally Halt Fire | বালি হল্ট বাস স্ট্যান্ডের নিচের বন্ধ দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
Howrah Municipal Corporation | হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের সিপিএমের
Weather news | আগামী ২ দিনে তাপমাত্রা কমতে পারে আরও, ধারণা আবহবিদদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget