এক্সপ্লোর

বিসিসিআই-এর সফরসূচি নিয়ে ক্ষুব্ধ বিরাট

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলে ভারত। সোমবারই নিউজিল্যান্ড উড়ে যান বিরাটরা।

অকল্যান্ড: পরপর সিরিজ খেলতে হচ্ছে, তার উপর দীর্ঘ বিমানযাত্রা। বিসিসিআই-এর সফরসূচি সংক্রান্ত পরিকল্পনা নিয়ে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘এমন পরিস্থিতি আসছে, একটি সিরিজ খেলার পরেই ক্রিকেটারদের অন্য সিরিজ খেলার জন্য সোজা স্টেডিয়ামেই বিমান থেকে নামতে হবে। দু’টি সিরিজের মধ্যে ব্যবধান এতটাই কমে গিয়েছে। যে দেশের সময় ভারতের চেয়ে সাড়ে সাত ঘণ্টা এগিয়ে, সেখানে গিয়েই সঙ্গে সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। আশা করি ভবিষ্যতে এই বিষয়টি মাথায় রাখা হবে। তবে এ বছরই বিশ্বকাপ। ফলে প্রতিটি টি-২০ ম্যাচ গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য থেকে সরে গেলে চলবে না।’ রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলে ভারত। সোমবারই নিউজিল্যান্ড উড়ে যান বিরাটরা। এই বিষয়টি নিয়েই ক্ষোভপ্রকাশ করেছেন ভারতের অধিনায়ক। বিসিসিআই কর্তারাও বিষয়টি নিয়ে ভাবছেন। এক বিসিসিআই আধিকারিক বলেছেন, ‘বিরাটের মতামত প্রকাশের পূর্ণ অধিকার আছে। তবে খেলোয়াড়দের স্বার্থের কথা মাথায় রেখেই সফরসূচি ঠিক করা হয়। বিশ্বকাপের পর ক্রিকেটারদের যতটা সম্ভব বিশ্রাম দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা ঘরের মাঠে সিরিজ খেলেছি। দীপাবলির সময় খেলা দেওয়া হয়নি। দলকে বেঙ্গালুরু থেকেই অকল্যান্ডে পাঠানো উপযুক্ত সিদ্ধান্ত ছিল বলেই মনে হয়েছে।’ সফরসূচির বিষয়ে অপর এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘কোহলি নিজের মতামত প্রকাশ করতেই পারে, কিন্তু আমরা একটি নির্দিষ্ট পন্থা মেনে কাজ করি। সংবাদমাধ্যমে মুখ খোলার বদলে বিসিসিআই সচিবের সঙ্গে কথা বলা যেত। প্রশাসক কমিটি যখন সিইও-র মাধ্যমে বিসিসিআই-এর কাজকর্ম পরিচালনা করত, তখন সমস্যা ছিল না?’

সেরা শিরোনাম

IPL Auction: গত বার বাদ পড়ায় অভিমান! আইপিএলের নিলামে নামই লেখালেন না মুস্তাফিজুর রহমান
গত বার বাদ পড়ায় অভিমান! আইপিএলের নিলামে নামই লেখালেন না মুস্তাফিজুর রহমান
Vaibhav Sooryavanshi: ব্যাটে ঝড়, রেকর্ডের ছড়াছড়ি, ব্যাটিংয়ের সময় ঠিক কী ভাবছিল বৈভব সূর্যংবশী? জানাল নিজেই
ব্যাটে ঝড়, রেকর্ডের ছড়াছড়ি, ব্যাটিংয়ের সময় ঠিক কী ভাবছিল বৈভব সূর্যংবশী? জানাল নিজেই
IPL Auction: কবে, কোথায় বসবে আইপিএল নিলামের আসর? কতজন খেলোয়াড়ের বিকিকিনি শুরু হবে কখন থেকে?
কবে, কোথায় বসবে আইপিএল নিলামের আসর? কতজন খেলোয়াড়ের বিকিকিনি শুরু হবে কখন থেকে?
Rohit Sharma: 'অন্তত একটা মরশুমের জন্য রোহিতকে নেতৃত্ব ফিরিয়ে দাও', মুম্বই ইন্ডিয়ান্সকে বার্তা আকাশের
'অন্তত একটা মরশুমের জন্য রোহিতকে নেতৃত্ব ফিরিয়ে দাও', মুম্বই ইন্ডিয়ান্সকে বার্তা আকাশের

ভিডিও

West Bengal News: স্থায়ীকরণের দাবিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ
Pareshram Das News: ধৃত বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে এবার নির্যাতনের অভিযোগ
Sujit Basu: পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর শ্য়ালককে তলব CBI-এর
Tulu Mondal: শনিবার ও মঙ্গলবারের পর আজ ফের সিউড়ি থানায় হাজিরা টুলু মণ্ডলের
Weather Updates: আগামী ২ দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget