এক্সপ্লোর

IND vs ENG: ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি, প্রথম টেস্টে কি উইকেটের পেছনে ভরতই?

IND A vs ENG Lions: ১৬৫ বলের ইনিংসে ১৫টি বাউন্ডার হাঁকান ভরত। ম্য়াচ ড্র হলেও ভরতের ইনিংস নজর কাড়বে নির্বাচকদের। প্রথম টেস্টে সুযোগ পেতে পারেন একাদশে তিনি।

আমদাবাদ: প্রথম টেস্টে উইকেট কিপার ব্য়াটার হিসেবে প্রথম একাদশে সুযোগ পাওয়ার জন্য নিজের দাবি জোরালো করলেন কে এস ভরত। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে এদিন অপরাজিত ১১৬ রানের ইনিংস খেলেন অন্ধ্রপ্রদেশের এই ব্যাটার। ১৬৫ বলের ইনিংসে ১৫টি বাউন্ডার হাঁকান ভরত। ম্য়াচ ড্র হলেও ভরতের ইনিংস নজর কাড়বে নির্বাচকদের। 

৪৯০ রানের লক্ষ্যমাত্রা ছিল ভারতীয় এ দলের জন্য। তৃতীয় দিনে খেলার স্কোর যখন ৫ উইকেট হারিয়ে ভারতের ৪২৬। তখনই আম্পায়াররা খেলা ড্র ঘোষণা করে দেন। ভারতীয় এ দলের জয়ের জন্য তখনও ৬৪ রান প্রয়োজন ছিল। হাতে ছিল আরও ৫ উইকেট। ভারতীয় এ দলের হয়ে ২০৮ বলে ৯৭ রানের ইনিংস খেলেন সাই সুদর্শন। মানভ সুথার ৮৯ রানের ইনিংস খেলেন। ষষ্ঠ উইকেটে ভরত ও সুথার মিলে ২০২ রান যোগ করেন। 

একটা সময় ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। তারপর কে এস ভরত (KS Bharat) হয়ে ভারতীয় টেস্ট দলের উইকেটকিপিংয়ের ব্যাটন এসেছিল ঋষভ পন্থের (Rishabh Pant) হাতে। কিন্তু পন্থের গাড়ি দুর্ঘটনা ফের জাতীয় টেস্ট দলের উইকেটকিপিংয়ের সমীকরণ বদলে দেয়। দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মাটিতে অনেকে ভেবেছিলেন ঈশান কিষাণ (Ishan Kishan) টেস্টে উইকেটকিপিং করবেন। কিন্তু আচমকা দেশে ফিরতে হওয়ায় ঝাড়খণ্ডের তরুণও ভারতের একাদশে নেই। এই পরিস্থিতিতে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাতে হয়েছিল কে এল রাহুলকে (KL Rahul)। যিনি বিশ্বকাপেও (ODI World Cup) ভারতের উইকেটকিপার ছিলেন।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা অবশ্য এতে ইতিবাচক দিকই খুঁজে পাচ্ছেন। জানিয়ে দিচ্ছেন, রাহুল উইকেটকিপার হিসাবে খেললে ব্যাটিংয়ের গভীরতা বাড়ে। প্রথম টেস্টের আগে ভারত অধিনায়ক বলেছেন, 'যেভাবে ও বিশ্বকাপে উইকেটকিপিং করেছে, ভীষণ পরিশ্রম করেছে আর প্রভাবিত করেছে। এতে ব্যাটিংয়ে মিডল অর্ডারে দারুণ একজন ব্যাটারকে খেলানোর বিকল্পও তৈরি হয়ে যাচ্ছে। ওয়ান ডে ক্রিকেটে মিডল অর্ডারে ব্যাট করার সময় সব কিছু ঠিকঠাক করে। ও জানে কীভাবে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে হয়। জানি না কতদিন ও উইকেটকিপিং করতে চাইবে, তবে যতদিন করবে, ও ভালই করবে।'

তবে এবার কে এস ভরত ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে এমন ইনিংস খেলায় কোথাও হয়ত স্বস্তির নিঃশ্বাস ফেলবেন রাহুল দ্রাবিড় ও টিম ম্য়ানেজমেন্ট। উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget