এক্সপ্লোর

BCCI: কুলদীপকে পাঠানো হচ্ছে এনসিএ-তে, বুমরাকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ বোর্ড

Jasprit Bumrah: যশপ্রীত বুমরাকে ফিট ঘোষণা করা হয়েছিল। তবে নির্বাচকেরা তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নন।

মুম্বই: রোহিত শর্মা (Rohit Sharma) নেটে ব্যাটিং শুরু করে দিয়েছেন। ওয়াকিবহাল মহল মনে করছে, রোহিত শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন। যে কারণে ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজ না খেললেও, ওয়ান ডে সিরিজের দলে নাম রয়েছে তাঁর। তবে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কে এল রাহুল ও বিরাট কোহলিকে। যদিও এ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সূত্রের খবর, দুজনের কেউই বিরতি চাননি। তবে নির্বাচকেরা মনে করেছেন, তাঁদের বিরতি প্রয়োজন।

যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ফিট ঘোষণা করা হয়েছিল। তবে নির্বাচকেরা তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নন। তাঁরা বুমরার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে চান। আন্তর্জাতিক ক্রিকেটে বুমরাকে ফেরানোর আগে তাঁকে ম্যাচ ফিট করে তুলতে চায় বোর্ড।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে শক্তি বৃদ্ধি এবং কন্ডিশনিংয়ের জন্য ঋষভ পন্থকে (Rishabh Pant) বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছে। টিম ম্যানেজমেন্ট মনে করে, টেস্টে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং এই বছর ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর তাঁর এই বিরতির প্রয়োজন রয়েছে। প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের মধ্যে তিনটিতে জিততেই হবে ভারতকে।

ডমিঙ্গোর পদত্যাগ

আচমকা পদত্যাগ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের (Bangladesh Cricket Team) হেড কোচ রাসেল ডমিঙ্গো (Russell Domingo)। সম্প্রতি ভারতকে ওয়ান ডে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। তবে টেস্ট সিরিজে লড়াই করলেও ভারতের কাছে ২-০ ব্যবধানে হারতে হয়েছে শাকিব আল হাসানদের। তারপরই ইস্তফা দিলেন শাকিব-লিটন দাসদের কোচ।

সদ্যসমাপ্ত মীরপুর টেস্ট শেষ হওয়ার পরপরই বড়দিনের ছুটি নিয়ে দক্ষিণ আফ্রিকা চলে গিয়েছিলেন ডমিঙ্গো। সেখান থেকে মঙ্গলবার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।

ভারতের বিরুদ্ধে মীরপুর টেস্ট শেষ হওয়ার দিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ইঙ্গিত দিয়েছিলেন, জাতীয় দলের কোচিং স্টাফে পরিবর্তন আসতে পারে। পরের দিন সেটি স্বীকার করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। যদিও হেড কোচ পদ ছাড়তে পারেন, সেটি তখন বলেননি তাঁরা। তবে জালাল ইউনুসের কথায় অনেকটাই পরিষ্কার হয়ে যায়, ডমিঙ্গো আর থাকছেন না। তিনি বলেছিলেন, 'আমাদের এমন কোচ দরকার, দলের ওপর যাঁর প্রভাব থাকবে।’

ওয়ান ডে বিশ্বকাপে ব্যর্থতার জেরে ২০১৯ সালের সেপ্টেম্বরে স্টিভ রোডসকে ছাঁটাই করে রাসেল ডমিঙ্গোকে হেড কোচ হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল বিসিবি। তাঁর অধীনে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্ট জেতে নিউজিল্যান্ডের মাটিতে, দক্ষিণ আফ্রিকার মাটিতে জেতে ওয়ান ডে সিরিজ। সম্প্রতি ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও জেতে বাংলাদেশ।                               

আরও পড়ুন: ধোনির মেয়ের জন্য উপহার পাঠালেন মেসি! সোশ্যাল মিডিয়ায় জানাল ছোট্ট জিভা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De La Fuente Record: স্পেনকে বিশ্বচ্য়াম্পিয়ন করে দেল বস্কির ১৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন দে লা ফুয়েন্তে
স্পেনকে বিশ্বচ্য়াম্পিয়ন করে দেল বস্কির ১৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন দে লা ফুয়েন্তে
Argentina vs Spain: কী কী অস্বাভাবিক ঘটনা ঘটেছিল বিশ্বকাপের ফাইনালে? আর্জেন্তিনা-স্পেন ম্যাচ নিয়ে বিতর্কের ঝড়
কী কী অস্বাভাবিক ঘটনা ঘটেছিল বিশ্বকাপের ফাইনালে? আর্জেন্তিনা-স্পেন ম্যাচ নিয়ে বিতর্কের ঝড়
Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমস শুরুই হল না, আগেই ভারতের পদক নিশ্চিত করলেন লভলিনা
কমনওয়েলথ গেমস শুরুই হল না, আগেই ভারতের পদক নিশ্চিত করলেন লভলিনা
IND Vs ZIM: প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান বৈভবের, হেসেখেলে জয় দিয়ে জিম্বাবােয়ে সফর শুরু ভারতের
প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান বৈভবের, হেসেখেলে জয় দিয়ে জিম্বাবােয়ে সফর শুরু ভারতের

ভিডিও

Kunal Ghosh |
NEET Protest | ফের যন্তর মন্তরের সামনে নতুন করে উত্তেজনা, তৈরি হচ্ছে জমায়েত
NEET Paper Leak Controversy: নিট প্রশ্নফাঁসকাণ্ডে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন সলমন খান, আলিয়া ভাট
CM Suvendu Adhikari |জন্ম-মৃত্যু শংসাপত্রে 'জালিয়াতি', বিরোধী দলনেতা থাকাকালীন সরব হয়েছিলেন শুভেন্দু
Kalyan Banerjee Suspended | গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদ চত্বরে কল্যাণ! নিশানায় 'দলত্যাগীরা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget