এক্সপ্লোর

৬ মাস ধরেই বন্ধ ছিল বিরাট-কুম্বলের বাক্যালাপ!

নয়াদিল্লি: ভারতের কোচ অনিল কুম্বলের সঙ্গে অধিনায়ক বিরাট কোহলির সম্পর্ক সম্প্রতি খারাপ হয়নি। গত ৬ মাস ধরেই তাঁদের বাক্যালাপ বন্ধ ছিল। গত বছরের ডিসেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর থেকেই একে অপরের সঙ্গে কথা বলেননি বিরাট ও কুম্বলে। এই খবর জানতে পেরে বিসিসিআই কর্তারাও হতবাক। আরও জানা গিয়েছে, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠিত ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি ভারতের প্রধান কোচের পদে কুম্বলের মেয়াদ সহজে বাড়াতে রাজি হয়নি। ফলে একটা বিষয় স্পষ্ট, কুম্বলেকে নিয়ে ভারতীয় দলে সমস্যা নতুন নয়। লন্ডনে হাজির থাকা এক বিসিসিআই আধিকারিক বলেছেন, ‘সিএসি কুম্বলের মেয়াদ বাড়াতে রাজি হয়েছিল বলে খবর পাওয়া গিয়েছিল। তবে শর্তসাপেক্ষে মেয়াদ বাড়াতে রাজি হয়েছিল সিএসি। বলা হয়েছিল, সব সমস্যা মিটিয়ে নেওয়ার পরেই কুম্বলের মেয়াদ বাড়ানো উচিত।’ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শেষ হওয়ার পর ভারতীয় দলের হোটেলে তিনটি পৃথক বৈঠক হয়। প্রথমে বিসিসিআই-এর শীর্ষকর্তা এবং সিএসি-র সদস্যদের সঙ্গে বৈঠক করেন কুম্বলে। পরে তাঁদের সঙ্গে বিরাটের বৈঠক হয়। এরপর হয় সবচেয়ে ঘটনাবহুল বৈঠক। বিরাট ও কুম্বলেকে মুখোমুখি বসানো হয়। কিন্তু সেই বৈঠক ব্যর্থ হয়। দু জনেই স্বীকার করেন, তাঁদের পক্ষে একসঙ্গে কাজ করা সম্ভব হচ্ছে না। কুম্বলে অবশ্য একান্তে বলেন, বিরাটকে নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। কিন্তু তাঁর কাজ নিয়ে বিরাট খুশি নন। বিসিসিআই সূত্রে আরও জানা গিয়েছে, ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে কোচ হিসেবে কুম্বলেরই যাওয়ার কথা ছিল। তাঁর জন্য বার্বাডোজের বিমানের টিকিটও কাটা হয়ে গিয়েছিল। এমনকী, কুম্বলের স্ত্রীরও ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার কথা ছিল। কিন্তু বিরাটের সঙ্গে কুম্বলের সম্পর্ক ঠিক হওয়ার কোনও সম্ভাবনা ছিল না। সেই কারণেই তাঁকে পদত্যাগ করতে হল।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LSG vs PBKS match highlights: সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স আইয়ার, ছয় ম্যাচ পর জয়ে ফিরে প্লে-অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব কিংস
LSG vs PBKS match highlights: সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স আইয়ার, ছয় ম্যাচ পর জয়ে ফিরে প্লে-অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব কিংস
Satadru attacks Aroop: পালাবদলের পর খুলেছে 'মেসি ফাইলস', ফের শতদ্রুর নিশানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ
পালাবদলের পর খুলেছে 'মেসি ফাইলস', ফের শতদ্রুর নিশানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ
Royal Challengers Bengaluru: কোয়ালিফায়ার ১-এ মাঠে নামার আগেই আরসিবির মাথায় হাত, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারকা ক্রিকেটার
Royal Challengers Bengaluru: কোয়ালিফায়ার ১-এ মাঠে নামার আগেই আরসিবির মাথায় হাত, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারকা ক্রিকেটার
IPL 2026: আঙুল ভেঙেছে, ইঞ্জেকশন নিয়ে দলকে জেতাতে ঝাঁপাচ্ছেন! ব্রহ্মাস্ত্রকে দেখে মুগ্ধ কেকেআর কোচ
আঙুল ভেঙেছে, ইঞ্জেকশন নিয়ে দলকে জেতাতে ঝাঁপাচ্ছেন! ব্রহ্মাস্ত্রকে দেখে মুগ্ধ কেকেআর কোচ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget