এক্সপ্লোর

চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেট খেলেই ফিরতে হবে, নয়া দাওয়াই কুম্বলের

রাজকোট: আর ফিটনেস টেস্ট নয়। জাতীয় দলের কোনও ক্রিকেটার চোট পেলে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলে তবেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হবে। এমনই নতুন নিয়ম চালু করার কথা জানালেন ভারতের প্রধান কোচ অনিল কুম্বলে। অতীতে ক্রিকেটাররা যেভাবে গুরুতর চোট পাওয়ার পরে দ্রুত জাতীয় দলে ফেরার চেষ্টা করতে গিয়ে ফের চোট পেয়েছেন, সেটা বন্ধ করার লক্ষ্যেই কুম্বলের এই নয়া দাওয়াই। ভারতের টেস্ট দলের চার জন নির্ভরযোগ্য ক্রিকেটার এই মুহূর্তে চোট পেয়ে জাতীয় দলের বাইরে। নতুন নিয়ম অনুযায়ী রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধবন ও ভুবনেশ্বর কুমারের চোট সারার পর তাঁদের ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। এ বিষয়ে কুম্বলে বলেছেন, ‘খেলোয়াড়দের সঙ্গে দলের বাকিদের যোগাযোগ থাকটা খুব দরকার। চোট থাকুক বা সেরে যাক, চোট পাওয়া খেলোয়াড়দের সঙ্গেও যোগাযোগ থাকা একইরকম গুরুত্বপূর্ণ। নিজে খেলোয়াড় হওয়ায় জানি জাতীয় দলের বাইরে থাকার সময় অন্যদের খেলতে দেখে একজন খেলোয়াড়ের কেমন লাগে। চোট পাওয়ার পর সবাই যত দ্রুত সম্ভব ফিরে আসতে চায়।’ সম্প্রতি ভারতের যে চার ক্রিকেটার চোট পেয়েছেন, তাঁদের মধ্যে রাহুল ও রোহিতের চোট গুরুতর। রোহিতের চোট সারানোর জন্য অস্ত্রোপচার করতে হতে পারে বলে জানা গিয়েছে। এই দুই খেলোয়াড় প্রসঙ্গে কুম্বলে বলেছেন, ‘অসাধারণ ব্যাটিং করার পরেও কে এল রাহুলের চোট পাওয়াটা দুর্ভাগ্যজনক। ভুবি, শিখরের চোট পাওয়াটাও একইরকম দুর্ভাগ্যজনক। রোহিতের চোট আরও গুরুতর। ও টেস্টে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছিল। ওর জন্য আমি দুঃখিত। সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটেও রোহিতের দলে থাকার গুরুত্ব আমরা জানি।’ ভারতের কোচ চাইছেন, তাঁর দলের ক্রিকেটাররা দ্রুত ফিট হওয়ার চেষ্টা করার বদলে সম্পূর্ণ সুস্থ হয়ে তবেই জাতীয় দলে ফিরুন। কুম্বলে বলেছেন, চোট পাওয়া খেলার অঙ্গ। এটা সবাইকে মেনে নিতে হবে। তিনি চান, সবাই ১০০ শতাংশ সুস্থ হয়ে তবেই জাতীয় দলে ফিরুন। সেই কারণেই চোট সারার পর ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে চোট পাওয়া ক্রিকেটাররা কতটা চাপ নিতে পারবেন সেটা দেখে নেওয়া যাবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump: নিজের দেশেই নিষিদ্ধ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা শুরু
নিজের দেশেই নিষিদ্ধ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা শুরু
Suryakumar Yadav: আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
Litton Das: চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার
চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার
KKR Jersey: আইপিএলের আগে চমক কেকেআরের, কেমন হল শাহরুখ খানের দলের নতুন জার্সি?
আইপিএলের আগে চমক কেকেআরের, কেমন হল শাহরুখ খানের দলের নতুন জার্সি?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
Embed widget