এক্সপ্লোর

ইনিংসের শুরুতে পন্থের শট নির্বাচন ঠিক হচ্ছে না, ৫ বা ৬ নম্বরে ব্যাট করতে নামা উচিত, বলছেন লক্ষ্মণ

গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচেও চার নম্বরে ব্যাট করতে নেমে বড় রান করতে ব্যর্থ হন পন্থ।

নয়াদিল্লি: জাতীয় দলের হয়ে সীমিত ওভারের ফর্ম্যাটে বারবার ব্যর্থ হওয়ায় এবার তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানকে চার নম্বরের বদলে ব্যাটিং অর্ডারে নীচের দিকে পাঠানোর পক্ষে সওয়াল করলেন প্রাক্তন তারকা ভিভিএস লক্ষ্মণ। তাঁর মতে, ইনিংসের শুরুতে পন্থের শট নির্বাচন ঠিক হচ্ছে না। টি-২০ ম্যাচে ৫ বা ৬ নম্বরে ব্যাট করতে নামলে তিনি হয়তো স্বাভাবিক খেলা খেলতে পারবেন। গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচেও চার নম্বরে ব্যাট করতে নেমে বড় রান করতে ব্যর্থ হন পন্থ। তিনি ২০ বলে ১৯ রান করে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়ে যান। তাঁর এই ইনিংস দেখে লক্ষ্মণ বলেছেন, ‘ঋষভ পন্থের সহজাত ব্যাটিং হল আক্রমণাত্মক শট খেলা। আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে ও সাফল্য পেয়েছিল। আইপিএল-এ ওর গড় স্ট্রাইক রেট ছিল ৪৫। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ও আন্তর্জাতিক ক্রিকেটে চার নম্বরে ব্যাট করতে নেমে সাফল্য পাচ্ছে না। সব ক্রিকেটারকেই এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। ওর স্বাভাবিক খেলা হল বাধাহীনভাবে শট খেলে যাওয়া। কিন্তু হঠাৎ ও এভাবে খেলে সাফল্য পাচ্ছে না। ও স্ট্রাইক রোটেট করার চেষ্টা করছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইনিংসের শুরুতে ওর শট নির্বাচন ঠিক হচ্ছে না।’ লক্ষ্মণ আরও বলেছেন, ‘পন্থের ৫ বা ৬ নম্বরে ব্যাট করতে নামা উচিত। তাহলে ও নিজেকে মেলে ধরতে পারবে। এখন ও বুঝতে পারছে না, চার নম্বরে ব্যাট করতে নেমে কীভাবে রান করতে হয়। পন্থের বদলে শ্রেয়স আয়ার বা হার্দিক পাণ্ড্য চার নম্বরে ব্যাট করতে পারে। পন্থের উপর প্রচণ্ড চাপ আছে। কারণ, ও ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির জায়গা নিচ্ছে। ও যাতে আত্মবিশ্বাস ফিরে পায় এবং নিজেকে মেলে ধরতে পারে, সেটার জন্য টিম ম্যানেজমেন্টের উচিত ওকে ৫ বা ৬ নম্বরে ব্যাট করতে পাঠানো।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget