এক্সপ্লোর

IND vs AUS: "নেতৃত্বের বাড়তি চাপ ড্রেসিংরুমে রেখে এসেছিলাম", প্রথম টি টোয়েন্টি জয়ের পর বার্তা সূর্যকুমারের

IND vs AUS, 1st T20: ছেলেদের পারফরম্যান্সে বেজায় খুশি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। রোহিত শর্মা ও হার্দিক পাণ্ড্যর অনুপস্থিতিতে ডানহাতি ব্যাটারই চলতি সিরিজে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন।

বিশাখাপত্তনম: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি (T20 Cricket) ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ম্যাচের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। যদিও সেটি নো বল হওয়ায়, আর ভারতের মাত্র ১ রান দরকার হওয়ায়, সেই ছক্কাটি আর গণনা করা হয়নি। তবে ছেলেদের পারফরম্যান্সে বেজায় খুশি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। রোহিত শর্মা ও হার্দিক পাণ্ড্যর অনুপস্থিতিতে ডানহাতি ব্যাটারই চলতি সিরিজে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। প্রথম ম্যাচ জয়ের পর ভারতের নতুন টি ২০ অধিনায়ক জানাচ্ছেন, "ছেলেদের জন্য খুব খুশি আমি। ওরা দারুণ পারফর্ম করেছে। ওদের আত্মবিশ্বাসটাই অন্য পর্যায় ছিল। একটা দলগত সাফল্য এটা। আমি ভীষণ গর্বিত ছেলেদের জন্য। যখন থেকে ক্রিকেট খেলা শুরু করেছিলাম তখন থেকে স্বপ্ন ছিল দেশের হয়ে খেলব। কিন্তু দেশের হয়ে অধিনায়কত্ব করার অনুভূতি একদম আলাদা। নিজেকে সৌভাগ্যবান মনে করি আমি।"

টি২০ ফর্ম্যাটের এক নম্বর ব্যাটার আরও বলেন, "এই মাঠ ছোট। আমি জানতাম রান তোলা খুব একটা সমস্যা হবে না। ভেবেছিলাম ওরা ২২৫-২৩০ বোর্ডে তুলবে হয়ত। তবে ১৬ ওভারের পর আমাদের বোলাররা যেভাবে ওদের রান তোলার গতি কমিয়ে দিয়েছে তার প্রশংসা করতেই হয়।" ক্যাপ্টেন্সির বাড়তি দায়িত্ব, চাপ লাগছিল? সূর্য বলছেন, "ক্যাপ্টেন্সির চাপ নিতেই চাইনি। ওটা ড্রেসিংরুমে রেখে এসেছিলাম। শুধু চেয়েছিল নিজের ব্যাটিং উপভোগ করতে। ঈশানকেও বলেছিলাম যে ব্যাটিংটা উপভোগ করতে। গ্যালারির সমর্থনও দুর্দান্ত ছিল। স্নায়ুর চাপ সামলে যেভাবে রিঙ্কু ম্যাচটা শেষ করল, তা অনেকের কাছেই দৃষ্টান্ত হয়ে থাকবে।"

বিশ্বকাপে সদ্য অস্ট্রেলিয়াদের কাছে পরাজিত হতে হয়েছিল, টি-২০ সিরিজে প্রথম ম্যাচ জিতে যেন সেই ক্ষততে কিছুটা প্রলেপ। সূর্যকুমার যাদব এবং ঈশান কিশাণের ঝোড়ো ব্যাটিং এবং শেষে রিঙ্কু সিংয়ের ব্যাটে ভর করে টি-২০ সিরিজের  প্রথম ম্যাচে জয় পেল ভারত। যদিও শেষ বল অবধি জারি ছিল টেনশন। তবে শেষ হাসি হাসল সূর্য-ব্রিগেড।        

এদিন ২০৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছিল ভারতের সামনে। যদিও শুরুতে রুতুরাজ, যশস্বী আউট হয়ে যাওয়ায় কিছুটা চাপে পড়ে যায় ভারত। ২৫ রানে ২ উইকেট থেকে ম্যাচের হাল ধরেন ঈশান কিশাণ এবং সূর্যকুমার যাদব। চার-ছয়ের বন্যায় ম্যাচ ভারতের দিকে নিয়ে যান এই দুই ব্যাটার। তবে ৩৯ বলে ৫৮ করে আউট হন ঈশান। এরপর ছয় হাঁকিয়ে অর্ধশতরান করেন সূর্যকুমারও। সেই সময় সঙ্গী ছিলেন তিলক বর্মা। যদিও ১০ বলে ১২ করে সাজঘরে ফিরে যান তিনিও। 

গোটা ইনিংসে মারমুখী ব্যাটিং করলেও ৮০ রানে প্যাভেলিয়নে ফেরেন সূর্যকুমার। যদিও কেকেআর তারকা রিঙ্কু সিং ক্রিজে থাকায় ম্যাচ ফিনিশারের কাজটি তিনিই করে দেন। ১৪ বলে ২২ রানে অপরাজিত থেকে একেবারে ধোনি স্টাইলে শেষ বলে ছয় হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করেন রিঙ্কু। যদিও ১ বলে ১ রান বাকি ছিল। তবে শেষ বলটি নো বল- হওয়ায় রিঙ্কু ছয় কাউন্ট না হলেও ভারতের জয় নিশ্চিত হয়ে যায়।  বৃহস্পতিবার ২ উইকেটে জিতে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। ৪২ বলে ৮০ রান করে ম্যাচের সেরা হলেন সূর্যকুমার যাদব। 

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget