এক্সপ্লোর

ফুটবল মাঠে রূপকথা, ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে ইতিহাস লেস্টারের

লন্ডন: ফুটবল মাঠে রূপকথা। ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে নিল এমন একটি ক্লাব, মরশুমের শুরুতে যার পক্ষে খেতাব জয়ের বাজি ছিল ১ পাউন্ডে ৫০০০ পাউন্ড! সবাইকে তাক লাগিয়ে চ্যাম্পিয়ন হল লেস্টার সিটি। স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামকে ২-২-তে রুখে দিয়ে লেস্টারের খেতাব পাওয়ার পথ পরিষ্কার করে দিল চেলসি। বাকি দুটো ম্যাচ। লেস্টারের সাত পয়েন্টের লিড ডিঙনো এখন টটেনহ্যামের কাছে অসম্ভব। ফলে ২০১৬-র প্রিমিয়ার লিগ শেষ না হতেই লেখা হয়ে গিয়েছে নতুন চ্যাম্পিয়নের নাম-- লেস্টার সিটি। ইংল্যান্ডের ১২৯ বছরের পেশাদার ফুটবল লিগের ইতিহাসে এই প্রথম কোনও খেতাব জিতল লেস্টার। এই অভূতপূর্ব জয়ের আনন্দে যেন বাঁধ মানছিল না সমর্থকদের। টেলিভিশন ঘিরে তখন টপ স্কোরার জেমি ভার্দিকে ঘিরে সহ খেলোয়াড়দের উচ্ছ্বাস। ভার্দির বাড়িতেই জয়ের উত্সবটা পালন করে নিলেন লেস্টারের ফুটবলাররা। একে অপরকে জড়িয়ে ধরে জয়ের আনন্দ প্রকাশ করেন তাঁরা। দলের অধিনায়ক ওয়েস মরগ্যান বলেছেন, আমরা চ্যাম্পিয়ন হতে পারি বলে কেউ বিশ্বাস করত না। শেষপর্যন্ত কিন্তু যোগ্য দল হিসেবে আমরাই জয়ী হলাম। আগামী শনিবার ঘরের মাঠে এভার্টনের বিরুদ্ধে ম্যাচের পর লেস্টারের হাতে ট্রফি তুলে দেওয়া হবে। ১৯২৯-এর পর এটাই ক্লাবের সেরা সাফল্য। এর আগে একবার দ্বিতীয় স্থান পেয়েছিল। গত ২০ বছরে প্রিমিয়ার লিগ ট্রফি তো লন্ডন বা ম্যাঞ্চেস্টারের বাইরে যায়নি। কেননা, আর্সেনাল, ইউনাইটেড বা সিটি-র মতো দলগুলিই এতদিন চ্যাম্পিয়ন হয়ে এসেছে। এই দুরন্ত পারফরম্যান্সের জন্য লেস্টারকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026: ভোটের আগে বিজেপিতে যোগ দিচ্ছেন লিয়েন্ডার পেজ?
ভোটের আগে বিজেপিতে যোগ দিচ্ছেন লিয়েন্ডার পেজ?
Jasprit Bumrah: মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাম্পে নেই বুমরা, আবার চোট? ছিটকে গেলেন..
মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাম্পে নেই বুমরা, আবার চোট? ছিটকে গেলেন..
varun chakravarthy: 'তুমি মরে যেতে পার না?'..বরুণের মৃত্যু কামনা করেছিলেন দেশবাসী!
'তুমি মরে যেতে পার না?'..বরুণের মৃত্যু কামনা করেছিলেন দেশবাসী!
Rinku Singh: দলে অভিজ্ঞ নারাইন, তবুও কেন রিঙ্কুই ভাইস ক্যাপ্টেন? কারণ ফাঁস করলেন নাইটদের হেডকোচ
দলে অভিজ্ঞ নারাইন, তবুও কেন রিঙ্কুই ভাইস ক্যাপ্টেন? কারণ ফাঁস করলেন নাইটদের হেডকোচ

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trump Modi Talks : মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
Iran Israel War : মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
LPG Cylinder Booking : LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
Iran Israel War : 'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
Donald Trump Health : হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
Donald Trump : 'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
Gold Buying Tips : হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার ! একদিনেই উধাও ১৪ লাখ কোটি টাকা, সব বেচে দেবেন ?
শেয়ার বাজারে হাহাকার ! একদিনেই উধাও ১৪ লাখ কোটি টাকা, সব বেচে দেবেন ?
Embed widget