এক্সপ্লোর

ভারত ইচ্ছে করে হারেনি, ইংল্যান্ড ভাল খেলেছিল: সরফরাজ

বিশ্বকাপে বাকি ম্যাচগুলি জিতলেও, একমাত্র ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের মুখ দেখতে হয় বিরাট কোহলি নেতৃত্বাধীন মেন ইন ব্লু-কে। এই হারের ফলে, সেমিফাইনালের দৌড়ে ইংল্যান্ডের যেমন সুবিধা হয়, তেমনই পাকিস্তানের সম্ভাবনা আরও ক্ষীণ হয়।

করাচি: ইংল্যান্ডের কাছে ভারত ইচ্ছাকৃতভাবে হেরেছে বলে মানতে নারাজ সরফরাজ আহমেদ। দেশে ফিরে সাংবাদিক সম্মেলনে একথা স্পষ্ট জানালেন পাকিস্তানের অধিনায়ক।

বিশ্বকাপে বাকি ম্যাচগুলি জিতলেও, একমাত্র ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের মুখ দেখতে হয় বিরাট কোহলি নেতৃত্বাধীন মেন ইন ব্লু-কে। এই হারের ফলে, সেমিফাইনালের দৌড়ে ইংল্যান্ডের যেমন সুবিধা হয়, তেমনই পাকিস্তানের সম্ভাবনা আরও ক্ষীণ হয়।

পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার সন্দেহ প্রকাশ করেন যে, ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে সেরাটা দেননি ভারতীয় ক্রিকেটাররা। তাঁদের আরও অভিযোগ, ভারতের ওই ইচ্ছাকৃত হতশ্রী পারফরম্যান্সের জন্যই পাকিস্তানের শেষ চারে যাওয়ার পথ কঠিন হয়ে পড়ে। কিন্তু, সরফরাজ সেই ভাবনাকে আমল দিতে রাজি নন। তিনি বলেন, এধরনের কথা বলা ঠিক নয়। আমার মনে হয় না, ভারত আমাদের (সেমিতে যাওয়ার) রাস্তা  কঠিন করতে হেরেছে। ইংল্যান্ড ভাল খেলেছে তাই জিতেছে।

দেশে ফিরে সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়েছিলেন পাক অধিনায়ক। সেখানে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ নিয়ে এক মহিলা সাংবাদিকের প্রশ্ন নিয়ে আপত্তি জানান সরফরাজ। ওই সাংবাদিক তাঁকে প্রশ্ন করার সময় বাংলাদেশকে ‘বাঙালি’ বলে উল্লেখ করেন। বলেন, ‘বাঙালিদের বিরুদ্ধে ম্যাচে কেন শোয়েব মালিককে সংবর্ধনা দেয়নি টিম ম্যানেজমেন্ট?’ সঙ্গে সঙ্গে তাঁকে আটকে দিয়ে সরফরাজ বলেন, অনুগ্রহ করে এই শব্দটি ব্যবহার করবেন না। আপনি আপত্তিকর শব্দ ব্যবহার করছেন। আপনি জানেন না, সোশ্যাল মিডিয়ায় এটা একটা ইস্যু হয়ে যাবে আপনার জন্য। আমার মনে হয়, আপনি ওদের বাংলাদেশ হিসেবেই উল্লেখ করুন।

শোয়েব নিয়ে প্রশ্নের জবাব অবশ্য দেন তিনি। বলেন, শোয়েব হল দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার। এই বিশ্বকাপ ওর ভাল কাটেনি। তবে, দেশকে ও যথেষ্ট দিয়েছে। দলে ওর উপস্থিতি সকলের জন্য ভাল ছিল। প্রসঙ্গত, বিশ্বকাপের পর একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন শোয়েব। জানিয়ে দেন, তিনি এখন শুধুমাত্র টি২০ খেলবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR vs SRH Live: পাওয়ার প্লে-তে রেকর্ড রান হায়দরাবাদের, কেকেআরের প্রত্যাঘাত, ১৬ ওভারের শেষে স্কোর ১৭৫/৪
পাওয়ার প্লে-তে রেকর্ড রান হায়দরাবাদের, কেকেআরের প্রত্যাঘাত, ১৬ ওভারের শেষে স্কোর ১৭৫/৪
IPL 2026: আইপিএলে দলের সংখ্যা বাড়ছে? বড় আপডেট দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা
আইপিএলে দলের সংখ্যা বাড়ছে? বড় আপডেট দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা
KKR vs SRH: টস জিতে হায়দরাবাদের বিরুদ্ধে ইডেনে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রাহানের, গ্রিন কি বল করবেন?
টস জিতে হায়দরাবাদের বিরুদ্ধে ইডেনে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রাহানের, গ্রিন কি বল করবেন?
IPL 2026: আইপিএল খেলার ছাড়পত্র দিতে মানা, বোর্ডের বিরুদ্ধেই মামলা করলেন শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার!
আইপিএল খেলার ছাড়পত্র দিতে মানা, বোর্ডের বিরুদ্ধেই মামলা করলেন শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ২: 'কাল থেকেই শুরু ট্রাইব্যুনাল' । 'মমতা-মোদি ভাইবোন' , হুঙ্কার ওয়েইসির
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ১: গরম হচ্ছে ভোটমুখী বাংলার মাটি | অবাধে ভোট হবে ? ABP Ananda Live
ABP Ananda Creators Confluence | আলোচনা থেকে স্ট্যান্ড-আপ কমেডি, ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে এবিপি আনন্দ ক্রিয়েটরস্ কনফ্লুয়েন্স
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ২ : ফর্ম ৬ নিয়ে CEO অফিসের সামনে তুলকালাম । সম্মুখ সমরে TMC-BJP
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ১ : বদলালো না বদলির নির্দেশ, হাইকোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Gold Buying Tips : প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
Embed widget