এক্সপ্লোর

গাপ্টিলের থ্রো-তে ইংল্যান্ডের ‘ভাগ্য বদল’, ‘এমনটাই হওয়ার ছিল’, বলছেন প্লাঙ্কেট

"অ্যাসেজ জয়ের মতোই আনন্দ হচ্ছে।”

লন্ডন: এটাই হয়ত নিয়তি ছিল! তা না হলে কী আর মার্টিন গাপ্টিলের থ্রো-তে অতিরিক্ত চার রান পেয়ে যান বেন স্টোকস। সেটাও আবার ম্যাচের শেষ ওভারে। যখন কিনা ইংল্যান্ডের জিততে হলে প্রয়োজন ১৫ রান। তারও আগে একেবারে বাউন্ডারি লাইনে ক্যাচ ধরে দড়িতে ট্রেন্ট বোল্টের পা লেগে যাওয়া। ভাগ্য ছাড়া আর কী-ই বা বলা যায়। বিশ্বকাপে ইংল্যান্ডের জয় যেন লেখাই ছিল। বিলম্বিত হলেও তা অবশেষে হলই। ৪৪ বছর পর বহু কাঙ্খিত বিশ্বকাপ জয়ের পর ব্রিটিশ বোলার লিয়াম প্লাঙ্কেটও মানছেন ক্রিকেট দেবতার ইচ্ছেতেই বিশ্বজয়ী হয়েছেন তাঁরা। টাই, সুপারওভারের নাটকের পর নাটক দেখে এই বোলার বলছেন, “আমি কখনও নিয়তি বা ভাগ্যে বিশ্বাস করি না। তবে এই প্রথম এমন কিছু বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। এমনটাই বোধহয় লেখা ছিল।”

প্রসঙ্গত, ৩৪ বছরের এই ব্রিটিশ বোলার ইংল্যান্ডের বিশ্বজয়ের অন্যতম কারিগর। গোটা প্রতিযোগিতায় সাতটি ম্যাচ খেলে ১১ উইকেট পেয়েছেন তিনি। তার মধ্যে ৩টি উইকেট এসেছে ফাইনালে। কেন উইলিয়ামসন, ওপেনার হেনরি নিকোলস ও জিমি নিসামের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের জন্য বিশ্বকাপ ফাইনাল জেতার মঞ্চ গড়ে দেন প্লাঙ্কেট। তারপর ব্যাটেও ১০ বলে ১০ রান, কম গুরুত্বের নয়। বিশেষ করে যখন লর্ডসের পিচে ব্রিটিশ টপ অর্ডার ব্যর্থ হয়েছে।

লিয়াম প্লাঙ্কেট বলছেন, “বিগত ৪ বছর ইংল্যান্ডের হয়ে পারফর্ম করা আমার জীবনের সেরা সময়। যদি আমরা বিশ্বকাপ নাও জিততাম, তাহলেও বলব এই যাত্রাপথটা অসধারণ ছিল। আমরা ব্রিটিশ ক্রিকেটের ধাঁচটাই বদলে দিয়েছি। মানুষ মনেপ্রাণে চাইছে ইংল্যান্ড বিশ্বকাপ জিতুক, কিছু বছর আগেও এমনটা ভাবা যায়নি। অ্যাসেজ জয়ের মতোই আনন্দ হচ্ছে।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget