এক্সপ্লোর

Lionel Messi: এক অবিস্মরণীয় বছর শেষ হল, স্বপ্নপূরণের বছরশেষে ২০২৩-কে স্বাগত জানালেন মেসি

Lionel Messi World Cup Win: বিশ্বজয়ের স্মৃতিচারণ করে পরিবার তথা সকলকে অনুরাগীকে সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ জানালেন মেসি।

বুয়েনস আইরেস: ২০২২ সাল শেষ। নতুন বছরের (Happy New Year 2023) শুরুতে উৎসবমুখর গোটা বিশ্ব। বর্ষবরণের পূর্বে এক ঐতিহাসিক ২০২২-র স্মৃতিচারণায় আর্জেন্তাইন কিংবদন্তি লিওনেল মেসি (Lionel Messi)। দিন কয়েক আগেই কাতার থেকে বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছেন মেসি তথা আর্জেন্তিনা দল। অতীতের একাধিক হতাশাকে পিছনে ফেলে অবশেষে মেসির স্বপ্নপূরণ হয়েছে। বিশ্বজয়ের স্মৃতিচারণ করে পরিবার তথা সকলকে অনুরাগীকে সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ জানালেন মেসি।

স্বপ্নপূরণের বছর

'এলএম১০' নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে নিজের পরিবারের সঙ্গে একাধিক ছবি দিয়ে লেখেন, 'এক অবিস্মরণীয় বছর শেষ হল। আজীবন যে স্বপ্নকে সত্যি করার জন্য খেটেছি, তা অবশেষে পূরণ হয়েছে। তবে আমার পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে এই খুশি ভাগ করে নিতে না পারলে এর কোনও অর্থই নেই। আমি আমার অনুরাগী এবং যারা আমার ওপর সবসময় আস্থা রেখেছেন, তাদেরও ধন্যবাদ জানাতে চাই। আমি আজ যেখানে পৌঁছেছে সেখানে আমার দেশবাসী, প্যারিস, বার্সেলোনা এবং অন্যান্য একাধিক শহরের লোকেদের নিঃস্বার্থ সমর্থন ছাড়া পৌঁছনো সম্ভব ছিল না। আশা করছি ২০২৩ সালটাও সকলের ভাল কাটবে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল।'

দি মারিয়ার শুভেচ্ছাবার্তা

মেসির সতীর্থ অ্যাঙ্খেল দি মারিয়াও (Angel Di Maria) সোশ্যাল মিডিয়ায় নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনিও পরিবার, পরিজনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লেখেন, 'সবার জন্য শান্তি, ভালোবাসা ও সুস্বাস্থ্যময় হোক আগামী নতুন বছর। সবাইকে জানাই ২০২৩ এর অনেক অনেক শুভেচ্ছা!'

পেলের নামে গেট

পঁয়তাল্লিশ বছর আগের ঘটনা। ইডেন গার্ডেন্সে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল নিউইয়র্ক কসমস (New York Cosmos)। যে ম্যাচের মূল আকর্ষণ ছিলেন পেলে (Pele)। ফুটবলের সম্রাটকে এক ঝলক দেখতে সেদিন কানায় কানায় ভরে গিয়েছিল ইডেন। কিংবদন্তির প্রয়াণের পর তাঁর স্মৃতিকে আজীবন ধরে রাখতে বদ্ধপরিকর সবুজ-মেরুন শিবির। তাই নেওয়া হল অভিনব উদ্যোগ। পেলের নামে গেট তৈরির সিদ্ধান্ত নিল মোহনবাগান। মোহনবাগান একমাত্র ক্লাব যাদের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছিলেন পেলে। মৃত্যুর পর তিনি মিলিয়ে দিলেন চিরপ্রতিদ্বন্দ্বী তিন প্রধান মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহমেডানকে।

ব্রাজিলের সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে কোলন ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যুবরণ করেন ফুটবল সম্রাট পেলে। এই খবর পৌঁছতেই ব্রাজিলের মতো কলকাতাতেও নেমে আসে শোকের ছায়া। পতাকা অর্ধনমিত রাখে মোহনবাগান। ইস্টবেঙ্গল, মহমেডানও তাদের পতাকা অর্ধনমিত রাখে। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ঘোষণা করেছেন যে, তাঁরা শীঘ্রই ক্লাবের তাঁবুতে ‘পেলে গেট' তৈরি করবেন। তিনি বলেছেন, ‘আমরা পেলে গেট তৈরি করব। কাজ তাড়াতাড়ি শুরু হবে। সাধারণ মানুষের জন্য তা খোলা থাকবে।’

আরও পড়ুন: 'গাড়িটা আস্তে চালাস', পন্থকে আগেই সাবধান করেছিলেন ধবন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget