এক্সপ্লোর

Lionel Messi : অষ্টমবার বিশ্বসেরা, ব্যালন ডি'ওর মারাদোনাকে উৎসর্গ মেসির

Ballon d’Or : ২০০৯ সালে প্রথমবার ব্যালন ডি'ওর জিতেছিলেন লিও। তারপর ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১ সালেও বিশ্বসেরা ফুটবলারের তকমা উঠেছিল প্রাক্তন বার্সেলোনা ও প্যারিস সাঁ জাঁ'র ফুটবলারের মুকুটে।

প্যারিস : নজিরের বর্ণময় খাতায় আরও অক অধ্যায়। আর বিশ্বসেরার খেতাব জিতে কিংবদন্তিকে সেই খেতাব উৎসর্গ করে ফুটবলবিশ্বকে একসুতোয় জুড়লেন লিওনেল মেসি (Lionel Messi)। আরও একবার ব্যালন ডি'ওর ( Ballon d’Or) জিতলেন এলএমটেন। নিজেরই রেকর্ড আরও উন্নত করে কেরিয়ারের আট নম্বর বার। আর অষ্টমবার বিশ্বসেরা ফুটবলার হওয়ার কীর্তি গড়ে সেই পুরস্কার দিয়েগো মারাদোনাকে (Diego Maradona) উৎসর্গ করলেন আর্জেন্তাইন মেসি।

মেসির পরে যে তালিকায় রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর সেভেনের ঝুলিতে পাঁচটি ব্যালন ডি'ওর। তারপর রয়েছেন মিশেল প্লাতিনি, জোহান ক্রুয়েফ ও মার্কো ফন বাস্তেন। তিনবার করে বিশ্বসেরা ফুটবলার হওয়ার নজির রয়েছে তাঁদের। কাতার বিশ্বকাপে আর্জেন্তিনাকে বিশ্বকাপ জেতানোর সুবাদে ফের একবার ৩৬ বছরের মেসি নির্বাচিত হয়েছেন বিশ্বসেরা ফুটবলার হিসেবে।

চূড়ান্ত তালিকায় থাকা ৩০ জন ফুটবলারকে টেক্কা দিয়েছেন বর্তমানে ইন্টার মিয়ামি দলের সদস্য লিওনেল মেসি। শেষল্যাপে তিনি টেক্কা দিয়েছেন এরিক হালান্ডকে। ক্লাব ফুটবল মরশুমে ম্যাঞ্চেস্টার সিটিকে ত্রিমুকুট জেতানোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন হালান্ড। যদিও দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্তিনাকে ফের বিশ্বসেরা করার সুবাদেই বিশ্বসেরার মঞ্চে বাকিদের ফের একবার টেক্কা দিলেন লিও।

প্যারিসে আয়োজিত অনুষ্ঠানে ব্যালন ডি'ওর ফের একবার জিতে উঠে মেসি বলেন, 'জন্মদিনের অনেক শুভেচ্ছা দিয়েগো। এটা (ব্যালন ডি'ওর) তোমার জন্য।' প্রসঙ্গত, ভারতীয় সময় যখন অনুষ্ঠানটি হয়েছে, সেই সময় প্যারিসে ছিল ৩০ নভেম্বর। যেদিন জন্মদিন বিশ্ব ফুটবলের প্রয়াত কিংবদন্তি মারাদোনার। 

লিওনেল মেসির মতোই আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর এমিলিয়ানো মার্তিনেজ জিতেছেন বিশ্বসেরা গোলরক্ষকের লেভ ইয়াসিন ট্রফি। পাশাপাশি অনূর্ধ্ব ২১ বিশ্বসেরা ফুটবলারের তকমা জিতে নিয়েছেন ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদের জুডে বেলিংহাম। এদিকে, বার্সেলোনা তথা স্পেনের মহিলা দলের মিডফিল্ডার আইতানা বোনমাতি জিতেছেন মহিলাদের ব্যালন ডি'ওর। স্পেনকে মহিলাদের বিশ্বকাপ জেতানো থেকে বার্সেলোনাকে মহিলাদের লা লিগা জেতানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আইতানা।

তবে স্বাভাবিকভাবেই ব্যালন ডি'ওরের মঞ্চ ছিল মেসিময়। ২০০৯ সালে প্রথমবার ব্যালন ডি'ওর জিতেছিলেন লিও। তারপর ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১ সালেও বিশ্বসেরা ফুটবলারের তকমা উঠেছিল প্রাক্তন বার্সেলোনা ও প্যারিস সাঁ জাঁ'র ফুটবলারের মুকুটে।

আরও পড়ুন- জন্মদিনে ইডেনে নিজের ছবি দেওয়া কেক কাটবেন কোহলি, স্মারক-আতসবাজিতে নায়ক বরণ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Spain: ফাইনাল বাড়তি সময় বন্ধ রেখে শাকিরা-ম্যাডোনার অনুষ্ঠান! বিতর্কের মাঝে বড় আপডেট দিল ফিফা
ফাইনাল বাড়তি সময় বন্ধ রেখে শাকিরা-ম্যাডোনার অনুষ্ঠান! বিতর্কের মাঝে বড় আপডেট দিল ফিফা
FIFA World Cup Final: স্পেনের বিশ্বজয়ী দলের অঙ্গ, খেলেছিলেন ফাইনালেও, সেই তারকাকেই খেতাবি লড়াইপূর্বে যুক্তরাষ্ট্রে ঢুকতে বাধা
স্পেনের বিশ্বজয়ী দলের অঙ্গ, খেলেছিলেন ফাইনালেও, সেই তারকাকেই খেতাবি লড়াইপূর্বে যুক্তরাষ্ট্রে ঢুকতে বাধা
Argentina vs Spain: ভাঙা আঙুল নিয়ে খেলে ফাইনালে, আর্জেন্তিনার গোলকিপারের লড়াই জেনে মুগ্ধ ফুটবলপ্রেমীরা
ভাঙা আঙুল নিয়ে খেলে ফাইনালে, আর্জেন্তিনার গোলকিপারের লড়াই জেনে মুগ্ধ ফুটবলপ্রেমীরা
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্তিনার প্রতি পক্ষপাতের অভিযোগে এবার মুখ খুললেন স্প্যানিশ তারকা
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্তিনার প্রতি পক্ষপাতের অভিযোগে এবার মুখ খুললেন স্প্যানিশ তারকা

ভিডিও

Kakdwip News: এবার কাকদ্বীপে চলল বুলডোজার, স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদে জোর অভিযান
Chok Bhanga 6ta: আমতলায় অভিষেকের অফিস গুঁড়িয়ে দিল বুলডোজার, রাজারহাটে বিস্ফোরণ
TMC-ED News: তৃণমূলের মূল ব্যাঙ্ক অ্যাকাউন্টও চলে এল ED-র স্ক্যানারে
Rajarhat News: বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর, বিকট শব্দে কাঁপল গোটা এলাকা
CM Suvendu Adhikari News: 'বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নপূরণ করবেন শুভেন্দু', বললেন মীরা ভট্টাচার্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget