এক্সপ্লোর

Lionel Messi: গোড়ালিতে চোট, লিগস কাপ সেমিফাইনালে মেসিকে নিয়ে উদ্বেগে ইন্টার মায়ামি

Inter Miami: বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন লিওনেল মেসি। সোমবার ইন্টার মায়ামির অনুশীলনে চোট পান আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী মহাতারকা।

মায়ামি: ইন্টার মায়ামির (Inter Miami) জার্সিতে তিনি মাঠে ফুল ফোটাচ্ছেন। একার কাঁধে করে দলকে টানছেন। বিস্ময়কর সব গোল করে দলকে অক্সিজেন জোগাচ্ছেন। তবে আচমকাই লিওনেল মেসির চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ইন্টার মায়ামি ক্লাবে।

বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন লিওনেল মেসি। সোমবার ইন্টার মায়ামির অনুশীলনে চোট পান আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী মহাতারকা। ভারতীয় সময় বুধবার ভোরে লিগস কাপে ফিলাডেলফিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের ম্যাচ রয়েছে ইন্টার মায়ামির। সেই ম্যাচে কি খেলতে পারবেন মেসি, তা নিয়েই উদ্বেগে দল।

ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্তিনো অবশ্য আশাবাদী। তিনি দাবি করেছেন যে, মেসির খেলা নিয়ে কোনও সমস্যা হবে না। কোচের দাবি, মেসির চোট খুব গুরুতর নয়। দ্রুত ঠিক হয়ে যাবেন তিনি। মার্তিনো বলেছেন, 'ও কীভাবে চোট পেয়েছে বা ঠিক কী হয়েছিল সেটা আমি দেখিনি। কিন্তু যদি খুব গুরুত্বপূর্ণ চোট হতো তা হলে বাকি খেলোয়াড়দের শরীরী ভাষায় তার একটা প্রতিফলন দেখতে পেতাম। সকলে তো খোশমেজাজেই অনুশীলন করেছে। তাই চিন্তার কোনও রয়েছে বলে মনে করি না।'

ইন্টার মায়ামির হয়ে পাঁচ ম্যাচে মোট আট গোল করেছেন মেসি। তাঁর অভিষেকের পর থেকে ইন্টার মায়ামি সব ম্যাচে জিতেছে। গত মরশুমে মেজর লিগ সকার চ্যাম্পিয়নশিপে রানার্স হয়েছিল ইন্টার মায়ামি। মার্তিনো বলেছেন, 'ফুটবলারেরা সব বোঝে। ওদের নিজস্ব ভাবনা রয়েছে। গত বার ওরা ফাইনাল খেলেছে। এ বার লিগস কাপের ফাইনালে ওঠার ব্যাপারেও আমরা আত্মবিশ্বাসী।'

মার্কিন মুলুকের ঘরোয়া ফুটবলে প্রথম ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবেন লিওনেল মেসি। এই ম্যাচে মেসির ইন্টার মায়ামির প্রতিপক্ষ ফিলাডেলফিয়া ইউনিয়ন। আগের ম্যাচগুলোয় দারুণ খেলে সেমিফাইনালের টিকিট পেয়েছে ফিলাডেলফিয়া। শুধু এটুকুই নয়, এমএলএস লিগে ইস্টার্ন কনফারেন্সে ইন্টার মায়ামির অবস্থান যেখানে তলানিতে, সেখানে ফিলাডেলফিয়া আছে ৩ নম্বরে। তবে মেসির ছন্দ বড় ভরসা ইন্টার মায়ামির।                                                                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget