এক্সপ্লোর

Messi: 'ম্যাজিক হয় না কে বলল?' বিশ্বচ্যাম্পিয়ন মেসির ঘোর এখনও কাটছে না

Messi on Fifa World Cup: আর্জেন্তিনার অধিনায়ক এখনও বিশ্বকাপ জয়ের আনন্দে বুঁদ। জাদুকরী সেই সময়টা এখনও যেন বিশ্বাস হচ্ছে না এই মহাতারকার।

প্যারিস: বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে। ট্রফি নিয়ে দেশে ফিরেছিলেন আর্জেন্তিনার ফুটবলাররা। তারপর কেটে গিয়েছে কয়েক সপ্তাহ। ক্লাব দল প্যারিস সঁ জরমঁ-র (Paris Sain Germain) প্র্যাক্টিসে নেমে পড়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। তবে আর্জেন্তিনার অধিনায়ক এখনও বিশ্বকাপ জয়ের আনন্দে বুঁদ। জাদুকরী সেই সময়টা এখনও যেন বিশ্বাস হচ্ছে না এই মহাতারকার।

শনিবার সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন মেসি। সেখানে দেখা যাচ্ছে বিশ্বকাপ নিয়ে আর্জেন্তিনার ফুটবলারদের বিমানে চেপে দেশে ফেরার মুহূর্ত। বিমানের ভেতরকার একাধিক ছবি পোস্ট করেন মেসি। সঙ্গে লেখেন, 'এরপর কী করে কেউ আমাকে বিশ্বাস করাবেন যে, ম্যাজিক হয় না?'

ক্লাব ফুটবলে সব ট্রফি রয়েছে মেসির। তবে তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় ক্ষত ছিল দেশের হয়ে বিশ্বকাপ জিততে না পারা। ২০১৪ সালে ফাইনালে উঠেও অল্পের জন্য স্বপ্নভঙ্গ হয়েছিল। জাতীয় দলের হয়ে বড় কোনও ট্রফি না জেতার আক্ষেপ অবশ্য মেসি মেটান ২০২১ সালে, কোপা আমেরিকা জিতে। তবে বিশ্বকাপ জেতার জন্য তার ব্যাকুলতা তাতে কমেনি একটুও।

নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে তাই সেরা ফুটবলটা খেলেন মেসি। গোল করে, করিয়ে, টুর্নামেন্ট জুড়ে আলো ঝলমলে ফুটবল উপহার দিয়ে জিতে নেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার। গোল্ডেন বল। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে তার দল আর্জেন্তিনা জেতে বিশ্বকাপ।

বিশ্বকাপ জেতার পর পরিবারের সঙ্গে বড়দিন ও নববর্ষের ছুটি কাটিয়ে সম্প্রতি পিএসজিতে ফিরেছেন মেসি। অনুশীলন করলেও এখনও মাঠে নামেননি রেকর্ড সাতবারের ব্যালঁ দ’র জয়ী এই খেলোয়াড়। ক্লাবের হয়ে খেলার প্রস্তুতির মাঝে শনিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মেসি মনে করলেন বিশ্বকাপের স্মৃতি। বিশ্বসেরার ট্রফির সঙ্গে অ্যাঙ্খেল দি মারিয়া, রদ্রিগো দে পলদের নিয়ে কয়েকটি ছবি পোস্ট করেন মেসি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Leo Messi (@leomessi)

লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা পিএসজির পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ অঁজি। আগামী বুধবারের এই লিগ ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন ৩৫ বছর বয়সী মেসি

আরও পড়ুন: 'ক্রিকেট অনেক এগিয়ে গিয়েছে, ঘরোয়া টুর্নামেন্টে সফল হলেই জাতীয় দলে সুযোগ'

সেরা শিরোনাম

Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget