এক্সপ্লোর

Instagram Most Liked Photos: রোনাল্ডোকে টেক্কা, ইনস্টাগ্রামে মেসির কোপা ট্রফি নিয়ে ছবি পেল সর্বোচ্চ লাইক

দেশের জার্সিতে কোপা জিতেছেন লিওনেল মেসি। এবার তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিই বিশ্বের যে কোনও ক্রীড়াবিদের ইনস্টাগ্রামে সবচেয়ে লাইক পাওয়া ছবির তকমা পেল। ছবিটি প্রায় ২০.৮ মিলিয়ন লাইক পেয়েছে।

বুয়েনস আইরেস: লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঠে ও মাঠের বাইরে কে সেরা, কার ফ্যান ফলোয়িং সবচেয়ে বেশি তা নিয়ে বারবার তর্ক-বিতর্ক দেখা দিয়েছে। মাঠের লড়াইয়ে প্রায় পরস্পরকে টেক্কা দিলেও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার নিরিখে মেসিকে কিছুটা হলেও সবসময়ই টেক্কা দেন রোনাল্ডো। কিন্তু এবার এখানেও সি আর সেভেনকে টপকে গেলেন মেসি। কিছুদিন আগেই কোপা আমেরিকা জিতেছে আর্জেন্তিনা। দেশের জার্সিতে প্রথমবার কোনও মেজর ট্রফি জিতেছেন আর্জেন্তাইন সুপারস্টার।

এবার সেই ট্রফি নিয়ে মেসির একটি ছবিই বিশ্বের যে কোনও ক্রীড়াবিদের ইনস্টাগ্রামে সবচেয়ে লাইক পাওয়া ছবির তকমা পেল। ২৮ বছর পর ব্রাজিলকে হারিয়ে এবারের কোপা জিতেছে আর্জেন্তিনা। দেশের জার্সিতে প্রথম এত বড় কোনও টুর্নামেন্ট জয়ের পর আনন্দে আত্মহারা মেসির বিভিন্ন মুহূর্ত ধরা পড়েছিল মাঠে ও মাঠের বাইরে। কোনও ছবিতে ট্রফিতে চুমু খাচ্ছেন, তো কোনও ছবিতে মাথায় ট্রফি তুলে ধরেছেন। আবার সতীর্থদের সঙ্গেও ট্রফি নিয়ে ছবি তুলেছেন। তবে এরই মাঝে একটি ছবি ছিল যেখানে ড্রেসিংরুমে খালি গায়ে ট্রফিটিকে আগলে রেখেছেন লিও। সেই ছবিটিই ইনস্টাগ্রামে সর্বোচ্চ লাইক পাওয়া ক্রীড়া ছবির তকমা পেয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Leo Messi (@leomessi)

এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে এই ছবিটি প্রায় ২০.৮ মিলিয়ন লাইক পেয়েছে। লাইক করার তালিকায় বিশ্বব্যাপী মেসির সমর্থকরা তো আছেনই, এমনকী বিভিন্ন ক্ষেত্রের বিশ্বের নানা নামী ব্যক্তিত্বও রয়েছেন। নিজের ইনস্টাগ্রামে সেই ছবির ক্যাপশনে মেসি লিখেছেন, ‘দুর্দান্ত পাগল করে দেওয়া একটা মুহূর্ত। অসাধারণ। ধন্যবাদ ভগবান। আমরাই চ্যাম্পিয়ন।’

ক্লাব জার্সিতে বরাবরই সফল মেসি। গত মরসুমে বার্সার জার্সিতে ৪৭ ম্যাচে ৩৮ গোল করেছেন মেসি। ৩৪ বছরের এই বিশ্বমানের ফুটবলারের যদিও কেরিয়ারে একটাই অপূর্ণতা ছিল যে দেশের জার্সিতে কোনও টুর্নামেন্ট জেতা। কিন্তু এবার সেই লক্ষ্যও পূরণ হয়ে গেল মেসির। এবারের কোপায় ৪টি গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। আগামী ৫ বছরের জন্য বার্সায় ফের নতুনভাবে চুক্তিবদ্ধও হওয়ার পথে মেসি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget