এক্সপ্লোর

Lionel Messi: স্বপ্নপূরণের স্বস্তি, বিশ্বকাপ ট্রফি নিয়েই ঘুমোলেন মেসি!

Argentina Football Team: দেশে একেবারে রাজকীয় অভ্য়র্থনা বরণ করে নেওয়া হল বিশ্বজয়ী আর্জেন্তিনা দলকে। রাজধানীর বিখ্যাত ওবেলিক্স মনুমেন্টের নিচে সংবর্ধিত করা হল মেসিদের।

বুয়েনস আয়রস: গত রবিবারই এক মায়াবী রাতে লুসেইল স্টেডিয়ামে অবশেষে লিওনেল মেসির (Lionel Messi) স্বপ্নপূরণ হয়েছে। ফ্রান্সকে পেনাল্টিতে হারিয়ে তৃতীয়বারের জন্য বিশ্বজয়ী হয়েছে আর্জেন্তিনা দল (Argentina Football Team)। সেই বিশ্বজয়ের ঘোরে আর্জেন্তাইন সমর্থক থেকে লিওনেল মেসি নিজেও। বিশ্বকাপ ট্রফিকে হাতছাড়াই করছেন না আর্জেন্তাইন অধিনায়ক।

বিশ্বকাপ নিয়েই ঘুম

সদ্যই বিশ্বকাপের পর এক দীর্ঘ সফর শেষে আর্জেন্তিনায় পৌঁছছে লা আলবিসেলেস্তে। অবশেষে স্বপ্নপূরণ হওয়ায় নিশ্চয়ই স্বস্তির ঘুম দিয়েছেন মেসি। তবে ঘুমের মধ্যেও বিশ্বকাপ ট্রফিটা হাতছাড়া করতে একেবারেই রাজি নন 'এলএম১০'। সদ্যই সোশ্যাল মিডিয়ায় মেসি বিশ্বকাপের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে বিছানায় মেসির পাশেই রয়েছে বিশ্বকাপ। ট্রফিটিকে একেবারে আগলে রেখেছেন মেসি। তিনি ছবির ক্যাপশনে সকলকে কেবল সুুপ্রভাত জানান। মেসির পোস্ট করা সেই ছবি হু হু করে ভাইরাল হয়েছে। পোস্ট করার এক ঘন্টা পার হওয়ার আগেই ইনস্টাগ্রামে সেই ছবিতে ইতিমধ্যেই ১০ মিলিয়নের অধিক লাইক পড়ে গিয়েছে, ফেসবুকে লাইকের সংখ্যা তিন মিলিয়নের অধিক।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Leo Messi (@leomessi)

দেশে প্রত্যাবর্তন

দেশে ফিরলেন বিশ্বজয়ীরা। একেবারে রাজকীয় অভ্য়র্থনা বরণ করে নেওয়া হল তাঁদের। আর্জেন্তিনাকে (Argentina) ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করে বুয়েনস আয়ার্সে ফিরল নীল-সাদা শিবিরে। বুয়েনস আয়ার্সের একটি উঁচু বিল্ডিং জুড়ে লিওনেল মেসির বিশালাকার ছবি ফুটে উঠেছে। তারই নীচে জড়ো হয়েছিলেন ১০ লক্ষের বেশি মানুষ। নায়কদের জন্য  বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিল হুডখোলা বাস। ট্রফি হাতে তাতে চেপেই শহর প্রদক্ষিণ করেন মেসিরা। বুয়েনস আয়ার্সের রাজপথে তখন ভিড়ে ভিড়াকার। ফুটবলাররা মোবাইলে বন্দি রাখলেন মুহূর্তগুলি। অনুরাগীরাও নায়কদের মুঠোবন্দি করে।

রাজধানীর বিখ্যাত ওবেলিক্স মনুমেন্টের নিচে সংবর্ধিত করা হয়েছে মেসিদের। আর্জেন্তিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজ মঙ্গলবার জাতীয় ছুটি ঘোষণা করেছেন। এদিন দেশের সব স্কুল-কলেজ-অফিস ছুটি থাকবে। ওবেলিক্স মনুমেন্টের নিচে সংবর্ধনার পর আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে মেসিদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর্জেন্তিনা দলের সদস্যদের পরিবার আগেই দেশে পৌঁছে গিয়েছে।

সেরা শিরোনাম

Anshul Comboj: কোন জাদুবলে কিউয়িদের বিরুদ্ধে এত নিয়ন্ত্রিত বোলিং? অকল্য়ান্ড ম্য়াচের নায়ক কম্বোজ বলছেন..
কোন জাদুবলে কিউয়িদের বিরুদ্ধে এত নিয়ন্ত্রিত বোলিং? অকল্য়ান্ড ম্য়াচের নায়ক কম্বোজ বলছেন..
SAFF Championship: ফুটবলে এবার ভারত-পাক দ্বৈরথ, সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্য়াচেই মুখোমুখি ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ
ফুটবলে এবার ভারত-পাক দ্বৈরথ, সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্য়াচেই মুখোমুখি ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ
Bengal vs Maharashtra Day 3: ইডেনে দ্বিতীয় ইনিংসেও কাঁপুনি বাংলার ব্যাটিংয়ে, রঞ্জি ম্যাচের শেষ দিন থ্রিলার?
ইডেনে দ্বিতীয় ইনিংসেও কাঁপুনি বাংলার ব্যাটিংয়ে, রঞ্জি ম্যাচের শেষ দিন থ্রিলার?
Gill On Rohit: 'রোহিত ভাইয়ের করা রান আউটটাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল', হিটম্য়ানকে প্রশংসায় ভরালেন গিল
'রোহিত ভাইয়ের করা রান আউটটাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল', হিটম্য়ানকে প্রশংসায় ভরালেন গিল

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget