এক্সপ্লোর

যাতায়াতের সমস্যা, আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন না ৬টি দলের অধিনায়ক

নয়াদিল্লি: এবারের আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে ৭ এপ্রিল। সেদিন এই অনুষ্ঠানের পরে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের খেলা। এই দু’দলের অধিনায়ক উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। তবে বাকি ৬টি দলের অধিনায়ক সেখানে থাকবেন না। পরের দিন ম্যাচ এবং যাতায়াতের অসুবিধার জন্যই উদ্বোধনী অনুষ্ঠানে সব অধিনায়ককে পাওয়া যাবে না বলে বিসিসিআই সূত্রে খবর। আইপিএল-এর এক আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি আইপিএল গভর্নিং বডির বৈঠকে ঠিক হয়েছে, ৭ এপ্রিল প্রথম ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে। তার আগে ৬ এপ্রিল সব দলের অধিনায়ক একত্রিত হয়ে বিশেষ ভিডিও শ্যুট করে সেই রাতেই ফিরে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। এই আধিকারিক আরও বলেছেন, গত বছর প্রথম ম্যাচের একদিন আগে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ায় সব দলের অধিনায়কই সেই অনুষ্ঠানে হাজির ছিলেন। কিন্তু এবার প্রথম ম্যাচের দিনই উদ্বোধনী অনুষ্ঠান। পরের দিন বিকেল চারটে থেকে মোহালিতে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে দিল্লি ডেয়ারডেভিলসের এবং রাত আটটা থেকে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলা। এই চারটি দলের খেলার বিষয়ে আগে থেকে কোনও পরিকল্পনা করেননি আইপিএল-এর আধিকারিকরা। সেই কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিসিসিআই-এর এক আধিকারিক বলেছেন, ‘আইপিএল-এর সঙ্গে যুক্ত আধিকারিকদের আরও ভালভাবে প্রস্তুতি নেওয়া উচিত ছিল। বিকেলের ম্যাচের একদিন আগে গৌতম গম্ভীর ও রবিচন্দ্রন অশ্বিনকে ডাকা হচ্ছে। এটা প্রস্তুতির অভাব ছাড়া আর কিছুই নয়। অশ্বিন ও গম্ভীর যদি উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতেন, তাহলে তাঁদের রাত ৯টায় মুম্বই থেকে দিল্লির বিমান ধরতে হত। কারণ, অত রাতে মুম্বই থেকে চণ্ডীগড়ের উড়ান নেই। রাতে চণ্ডীগড় বিমানবন্দর বন্ধ থাকে। ফলে সেক্ষেত্রে গম্ভীর ও অশ্বিনকে হয় ম্যাচের দিন সকালে দিল্লি থেকে চণ্ডীগড়ের উড়ান ধরতে হত, অথবা আগের রাতে গাড়িতে দিল্লি থেকে চণ্ডীগড় যেতে হত, যেটা খুব ঝুঁকিবহুল হত। এমনকী, বিরাট কোহলি ও দীনেশ কার্তিককেও ম্যাচের আগের দিন উড়ান ধরতে হত। তাই এ বিষয়ে যত কম কথা বলা যায় ততই ভাল।’ এ বিষয়ে বিসিসিআই-এর কার্যনির্বাহী সভাপতি সি কে খন্না বলেছেন, ‘যাতায়াত নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যা দ্রুত মিটিয়ে ফেলা হবে। অধিনায়কদের উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিন ডেকে ভিডিও শ্যুট করা হবে। সেই ভিডিও উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হবে।’

সেরা শিরোনাম

Bengal vs Delhi: কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
Bengal vs Delhi Day 3: নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
IND vs WI: 'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget