এক্সপ্লোর

‘জিনিয়াস’ সচিনকে ছুঁতে এখনও অনেক পথ যেতে হবে, মানছেন কুক

লন্ডন: কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে সচিন তেন্ডুলকরের টেস্টে ১০ হাজার রানের রেকর্ড ভেঙে দিয়েছেন সম্প্রতি। কিন্তু অ্যালিয়েস্টার কুক বলছেন, সচিন ‘অসামান্য প্রতিভাধর জিনিয়াস’, মানছেন, তাঁর কাছে তিনি কিছুই নন।   ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক, ৩১ বছর বয়সি এই বাঁ-হাতি ওপেনার গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ডারহামের টেস্ট ম্যাচে সচিনের কীর্তি ছাপিয়ে গিয়েছেন। টেস্টটি ইংল্যান্ড ৯ উইকেটে জিতেছে। পাশাপাশি সচিন যে বয়সে ১০ হাজারে পৌঁছন, তার ৫ মাসেরও বেশি কম বয়সে সেই মাইলস্টোন স্পর্শ করেন কুক। তিনি বিশ্ব ক্রিকেটের ১২-তম ক্রিকেটার, যিনি ১০ হাজার রানের অধিকারী। বর্তমানে কুকের রান ১২৮ টেস্টে ১০০৪২। কিন্তু সচিনের ২০০ ম্যাচের রেকর্ড ১৫৯২১ রান ছুঁতে তাঁকে এখনও প্রায় ৬ হাজার রান করতে হবে। কুক বলেছেন, ৬ হাজার রান এখনও অনেক দূর। এক অবিশ্বাস্য প্রতিভাধর জিনিয়াসের খাড়া করা কীর্তি। আমি জিনিয়াস নই। তেন্ডুলকর তা-ই। শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডস টেস্টের প্রাক্কালে এই উপলব্ধি জানিয়েছেন তিনি।   কুক বলেছেন, যতদিন পারি, ইংল্যান্ডের হয়ে খেলে যেতে চাই। বর্তমানে খেলাটা বেশ উপভোগ করছি। আমি সত্যিই উদ্ধুদ্ধ বোধ করছি, ভিতরে খিদে রয়েছে। জানি না, কোথাও গিয়ে ঠেকব। গত সপ্তাহেই টেস্ট ক্রিকেটে প্রথম ১০ হাজার রানের রেকর্ড গড়া কিংবদন্তী সুনীল গাওস্কর বলেছেন, একে বয়স কম, তার ওপর ইংল্যান্ড অন্য দেশগুলির তুলনায় বেশি টেস্ট খেলে, ফলে টেস্টে নতুন রানের কীর্তি স্থাপন করতে পারেন কুক। যদিও পরিসংখ্যান বলছে, কুককে সচিনের পাশে নিজের জায়গা পাকা করতে এখনও বহু দূর যেতে হবে। সচিন ৫১টি টেস্ট শতরান করেছেন, গড় প্রায় ৫৪, সেখানে কুকের টেস্ট শতরান ২৮টি। গড় ৪৭।  

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget