এক্সপ্লোর

Asia Cup: 'দুর্বল, ভীত মনে হচ্ছে', রোহিতের ব্য়াটিং ভাবাচ্ছে প্রাক্তন পাক অধিনায়ককেও

Rohit Sharma: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৮ বলে ১২ রান করেছেন তিনি। হংকংয়ের বিরুদ্ধে রোহিতের ঝুলিতে ১৩ বলে ২১ রান। ভাল শুরু করলেও বড় রান পাচ্ছেন না হিটম্যান।

দুবাই: এশিয়া কাপে (Asia Cup 2022) এখনও পর্যন্ত ২টো ম্যাচ খেলেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। সুপার ফোরেও জায়গা করে নিয়েছে তাঁরা। কিন্তু ছন্দে দেখা যাচ্ছে না দলের ব্যাটিং লাইন আপের অন্যতম স্থম্ভ ও অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৮ বলে ১২ রান করেছেন তিনি। হংকংয়ের বিরুদ্ধে রোহিতের ঝুলিতে ১৩ বলে ২১ রান। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভাল শুরু করলেও বড় রান তুলতে পারছেন না হিটম্যান। যা নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন পাক অধিনায়ক মহম্মদ হাফিজ।

কী বললেন হাফিজ?

পাকিস্তান ম্যাচে রোহিতকে দেখে হাফিজের মনে হয়েছে ভারত অধিনায়ককে বেশ দুর্বল লাগছিল। তিনি বলছেন, ''ম্যাচ জেতার পর রোহিত শর্মার অভিব্যক্তি দেখুন। টস করতে যাওয়ার সময়ও রোহিতকে ভীত মনে হচ্ছিল। বিভ্রান্ত লাগছিল। আগের রোহিত শর্মাকে আমি আর দেখতে পাচ্ছি না। আমার মনে হয় নেতৃত্ব ওঁর ওপর চাপ তৈরি করেছে। তাই ওঁকে অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে।''

হাফিজ আরও বলেন, ''ক্রমেই দেখা যাচ্ছে যে রোহিতের ফর্মের অবনতি হয়েছে। আইপিএল তাঁর একদমই ভাল যায়নি। এছাড়াও দেশের জার্সিতেও বড় রান পাচ্ছে না ও। যা ভারতের চাপ বাড়াচ্ছে। শরীরী ভাষা একদমই চনমনে লাগছে না। আমি ভবিষ্যদ্বাণী করছি না। তবে আমার মনে হয় ওঁর কেরিয়ার গ্রাফ উঁচুতে রাখতে হলে নেতৃত্ব থেকে সরে আসতে হবে ওঁকে। আমার মনে হয় রোহিত বেশিদিন অধিনায়কত্ব করতে পারবেন না। আমি রোহিতকে সবসময় ক্রিকেটটা উপভোগ করতে দেখেছি। কিন্তু এখন ওঁ অনেকটা চাপে থাকে বলে মনে হয়। আমি তার জন্য দুঃখিত. আমি মনে করি রোহিত নিজে বা ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।''
 
তবে বড় রান না পেলেও ফের রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। বুধবার হং কংয়ের বিরুদ্ধে ১৩ বলে ২১ রান করে আউট হন  তিনি। সেই সঙ্গে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সাড়ে তিন হাজার রান সম্পূর্ণ করলেন রোহিত। বুধবারের পর রোহিতের মোট রান ৩৫২০। তিনি পেরিয়ে গেলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিলকে। গাপ্টিলের ঝুলিতে ৩৪৯৭ রান রয়েছে। তালিকায় তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যাঁর ঝুলিতে রয়েছে ৩৪০২ রান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Rohit Sharma: রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
Messi World Cup Final: অবসর নিয়েছিলেন এখানেই! অভিশপ্ত মাঠে ১০ বছর পর ফের এক ফাইনালে নামছেন মেসি, যন্ত্রণা ঘুচবে?
অবসর নিয়েছিলেন এখানেই! অভিশপ্ত মাঠে ১০ বছর পর ফের এক ফাইনালে নামছেন মেসি, যন্ত্রণা ঘুচবে?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget