এক্সপ্লোর

Lords Test: লর্ডসে ভারতের জার্সি পরে আচমকাই মাঠে অপরিচিত ব্যক্তি

আচমকাই মাঠে ঢুকে পড়লেন এক ব্যক্তি। পরনে ভারতের জার্সি। তাতে আবার বিসিসিআই লোগো লাগানো। আচমকা এমনটা দেখে চমকে যান ২ দলের ক্রিকেটাররাও। আম্পায়ারও খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

লর্ডস: ভারত-ইংল্যান্ড টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। আচমকাই মাঠে ঢুকে পড়লেন এক ব্যক্তি। পরনে ভারতের জার্সি। তাতে আবার বিসিসিআই লোগো লাগানো। আচমকা এমনটা দেখে চমকে যান ২ দলের ক্রিকেটাররাও। আম্পায়ারও খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এরপরে সেই ব্যক্তিকে সিকিউরিটি গার্ডের তৎপরতায় মাঠ থেকে বের করে দেওয়া হয়।

এদিন খেলার দ্বিতীয় সেশনের শুরুর ঘটনা। হঠাৎই খেলার মাঝে মাঠে ঢুকে পড়েন এক ব্যক্তি। মধ্যাহ্নভোজের বিরতির পর মাঠে যখন ভারতীয় দলের ক্রিকেটাররা নামছেন, তখনই ভারতের জার্সি পরে এক ব্যক্তিকে দেখা যায় মাঠে নামতে। যখন আম্পায়াররা তাঁকে প্রশ্ন করেন এই বিষয়, তখন তিনি আম্পায়ারদের সঙ্গেও বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এমনকী নিজের পরনে থাকা জার্সিতে বিসিসিআইয়ের লোগোর দিকে আঙুল দিয়ে দেখাতে থাকেন আম্পায়ারদের দিকে। 

এরপর নিরাপত্তারক্ষীদের তৎপরতায় তাঁকে এসকর্ট করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় যে সেই ব্যক্তির জার্সির পেছনে জার্ভো লেখা ছিল। তাঁকে বের করে দেওয়ার কিছুক্ষণ পরেই দ্বিতীয় সেশনের খেলা হয়। 

এদিন যদিও এই ঘটনার আগেই প্রথম সেশনে একটি ঘটনার সাক্ষী থেকেছে লর্ডস। ইংল্যান্ডে ফের দর্শকদের অভব্য আচরণ দেখা গেল। লর্ডসে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা চলাকালীন গ্যালারি থেকে কে এল রাহুলের উদ্দেশে শ্যাম্পেনের বোতলের কর্ক ছোড়া হয়। ইংল্যান্ডের ইনিংসের ৬৯ ওভারে এই ঘটনা ঘটে। সেই সময় ব্যাটিং করছিলেন জো রুট ও জনি বেয়ারস্টো। বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করছিলেন রাহুল। মহম্মদ শামির চতুর্থ বলের পরেই গ্যালারি থেকে রাহুলের দিকে শ্যাম্পেনের বোতলের কর্ক ছোড়া হয়। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এই ঘটনা দেখে ক্ষুব্ধ হন। তিনি রাহুলের উদ্দেশে কর্কটি মাঠের বাইরে ছুড়ে ফেলতে বলেন। দুই আম্পায়ার মাইকেল গফ ও রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে কথা বলেন ভারতীয় দলের সদস্যরা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget