এক্সপ্লোর

Luka Modric: আগামী মরশুমে রিয়ালেই খেলবেন লুকা মদ্রিচ

Real Madrid: ২০১২ সালে রিয়াল মাদ্রিদে প্রথম যোগ দিয়েছিলেন এই মিডিও। গত ১১ মরসুমে রিয়ালের জার্সিতে ৪৮৮ ম্যাচ খেলেছেন এই ক্রোয়েট।

মাদ্রিদ: রিয়াল মাদ্রিদেই থেকে যাচ্ছেন লুকা মদ্রিচ। ২০১৮ বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল ক্রোয়েশিয়া। সেবারও অধিনায়ক ছিলেন মদ্রিচ। ৩৭ বছর বয়সি বর্ষীয়ান মিডফিল্ডার ২০২৪ পর্যন্ত রিয়ালের সঙ্গেই যুক্ত থাকছেন। লস ব্ল্যাঙ্কসদের হয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ''রিয়াল মাদ্রিদ ক্লাব ও লুকা মদ্রিচের মধ্যে দু বছরের চুক্তি বাড়ানো হল। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত লুকার সঙ্গে চুক্তি বর্ধিত করা হল।'' ২০১২ সালে রিয়াল মাদ্রিদে প্রথম যোগ দিয়েছিলেন এই মিডিও। গত ১১ মরসুমে রিয়ালের জার্সিতে ৪৮৮ ম্যাচ খেলেছেন এই ক্রোয়েট।

রিয়ালের জার্সিতে মোট ২৩টি ট্রফি জিতেছেন। তার মধ্যে রয়েছে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৫টি ক্লাব বিশ্বকাপ, ৪টি ইউরোপিয়ান সুপার কাপ, ৩টি লা লিগা, ২টো কোপা দেল রে, ৪টি স্প্যানিশ সুপার কাপ। ২০১৮ সালে বিশ্বের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন মদ্রিচ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিকে টেক্কা দিয়ে ব্য়লঁ ডি অর পেয়েছিলেন সেবার ক্রোয়েট মিডিও। ২০১৮ সালে ফিফার সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৭-১৮ ইউয়েফা প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ২০১৭ ক্লাব বিশ্বকাপে গোল্ডেন বল পেয়েছিলেন লুকা।

সেরা প্লেয়ার মেসি

এ মরশুম শেষেই প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন লিওনেল মেসি (Lionel Messi)। ফ্রান্সের ক্লাবের সঙ্গে চুক্তি শেষে তিনি মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে যে মাঠে নামতে চলেছেন সে কথাও ইতিমধ্যেই সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। তবে নিজের বিদায়ী মরশুমেই লিগ ওয়ানের (Ligue 1) সেরা বিদেশি ফুটবলার হওয়ার পুরস্কার জিতে নিলেন আর্জেন্তাইন কিংবদন্তি মেসি।

সেরা বিদেশি মেসি

নিজের প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দিয়েছিলেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয় মেসিকে দলে নেওয়ার অন্যতম বড় কারণ ছিল। পিএসজির হয়ে দু'মরশুমে লিগ খেতাব জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি মেসি। তবে নিজের শেষ মরশুমে কিন্তু ক্লাবের হয়ে লিগে বেশ ভালই পারফর্ম করেছিলেন তিনি। সাত বারের ব্যালন ডি'অরজয়ী তারকা গত মরশুমে লিগে সর্বাধিক অ্যাসিস্ট প্রদান করেছেন। ৩২টি লিগ ম্যাচ খেলে তিনি ১৬টি অ্যাসিস্ট প্রদান করেন। এই দুরন্ত মরশুমের সুবাদেই লিগ ওয়ানের সেরা বিদেশি খেলোয়াড়ের পুরস্কার জিতলেন 'এলএম১০'।

আরও পড়ুন: মহাশূন্যে উন্মােচিত বিশ্বকাপ ট্রফি, ঘুরবে ১৮ দেশে ICC WC 2023: বিশ্বকাপ ট্রফিটি ভারতসহ বিশ্বের ১৮টি দেশে

সেরা শিরোনাম

Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
Smriti Mandhana Record: এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
Indian Cricket Team: চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
Prithvi Shaw: লাইমলাইট, সোশ্য়াল মিডিয়া থেকে দূরে নিভৃতে, ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন পৃথ্বী
লাইমলাইট, সোশ্য়াল মিডিয়া থেকে দূরে নিভৃতে, ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন পৃথ্বী

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget