এক্সপ্লোর

Malaysia Open 2022: জয় দিয়েই মালয়েশিয়া ওপেন অভিযান শুরু করলেন প্রণয়

Malaysia Open: কিছুদিন আগেই ইন্দোনেশিয়া ওপেনে সেমিফাইনালে পৌঁছেছিলেন। কিন্তু এবার মালয়েশিয়া ওপেনে (Malaysia Open) খেতাবের লক্ষ্যে নামছেন প্রণয়।

কুয়ালালামপুর: মালয়েশিয়া ওপেনে জয় দিয়ে অভিযান শুরু করলেন এইচ এস প্রণয়। স্থানীয় ব্যাডমিন্টন তারকা ড্যারেন লিউয়ের বিরুদ্ধে তিন গেমের লড়াই শেষে জয় ছিনিয়ে নেন প্রণয়। দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে ৬২ মিনিটের লড়াই শেষে বাজিমাত করেছেন প্রণয় (H S Prannoy)। খেলার ফল প্রণয়ের পক্ষে ২১-১৪, ১৭-২১, ২১-১৮। কিছুদিন আগেই ইন্দোনেশিয়া ওপেনে সেমিফাইনালে পৌঁছেছিলেন। কিন্তু এবার মালয়েশিয়া ওপেনে (Malaysia Open) খেতাবের লক্ষ্যে নামছেন প্রণয়।

প্রণয় দ্বিতীয় রাউন্ডে, ছিটকে গেলেন প্রণীথ, সমীররা

প্রণয় যেখানে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন, সেখানে ছিটকে গিয়েছেন সাই প্রণীথ ও সমীর ভার্মা। বিশ্ব ক্রমতালিকায় ৬ নম্বর স্থানে থাকা অ্যান্টনি সিনিসুকার বিরুদ্ধে হেরে গেলেন প্রণীথ। অন্যদিকে সমীর বিশ্বের ৮ নম্বর জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে হেরে যান। ৩০ বছরের প্রণীথ এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় ১৯ নম্বর স্থানে রয়েছেন। ৫০ মিনিটের লড়াই শেষে তিনি হেরে যান ১৫-২১, ২১-১৯, ৯-২১ ব্যবধানে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prannoy H S (@prannoy_hs_)

এর আগে টমাস কাপ জিতেছিলেন প্রণয়রা

ব্যাডমিন্টনে ইতিহাস। টমাস কাপ জিতে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। ইন্দোনেশিয়াকে ৩-০ গেমে উড়িয়ে দিলেন লক্ষ্য সেন, শ্রীকান্ত, চিরাগরা। অভিনন্দন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর। আকাশ ছুঁল ১৩৫ কোটির স্বপ্ন। ভারতীয় ব্যাডমিন্টনের ইতিহাসে নতুন মাইলফলক| ৭৩ বছরের ইতিহাসে প্রথমবার ঐতিহ্যশালী টমাস কাপ জয় ভারতের।  ইন্দোনেশিয়াকে দাপটের সঙ্গে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। প্রকাশ পাডুকোন, পুল্লেলা গোপীচাঁদরা  যা করে উঠতে পারেননি, এদিন সেই ইতিহাস ছুঁলেন লক্ষ্য সেন, কিদম্বি শ্রীকান্তরা। ১৪ বারের চ্যাম্পিয়ন শক্তিশালী ইন্দোনেশিয়ার সামনে দাঁড়িয়েও জয়ের জেদটা ছাড়েননি। ৫ ম্যাচের টাইয়ে ৩-০ তে বাজিমাত। জিনটিংয়ের বিরুদ্ধে প্রথম গেমে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন লক্ষ্য সেনের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG: গিল-রাহুলের সেঞ্চুরি, সাইয়ের অর্ধশতরান, প্রথম দিনের শেষেই ৩৬৮/৩ বোর্ডে তুলে নিল ভারত
গিল-রাহুলের সেঞ্চুরি, সাইয়ের অর্ধশতরান, প্রথম দিনের শেষেই ৩৬৮/৩ বোর্ডে তুলে নিল ভারত
IND vs AFG Live Score: রাহুলের পর গিলের সেঞ্চুরি, প্রথম দিনের শেষেই রানের পাহাড়ে ভারত
রাহুলের পর গিলের সেঞ্চুরি, প্রথম দিনের শেষেই রানের পাহাড়ে ভারত
Vaibhav Sooryavanshi: সচিনকে টেক্কা, ১৫ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পেতেই বিশ্বরেকর্ড বৈভবের
সচিনকে টেক্কা, ১৫ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পেতেই বিশ্বরেকর্ড বৈভবের
Hardik Pandya: ফিটনেস টেস্টে পাশ করলেন হার্দিক, আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে কি দলে ঢুকছেন?
ফিটনেস টেস্টে পাশ করলেন হার্দিক, আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে কি দলে ঢুকছেন?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget