এক্সপ্লোর

Manchester United : কাটল দীর্ঘ ৬ বছরের খরা, খেতাব জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

Manchester United in Carabao Cup final : নিউক্যাসেল ইউনাইটেডকে হারিয়ে ক্যারাবাও কাপ জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

লন্ডন : অবশেষে শাপমোচন। দীর্ঘ ৬ বছর বাদে ফের খেতাব জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। নিউক্যাসেল ইউনাইটেডকে (Newcastle United) ২-০ গোলে জিতে ফের খেতাব ঘরে তুলল তারা। রেড ডেভিলসদের কোচের দায়িত্ব নেওয়ার ১০ মাসের মধ্য়েই ওল্ড ট্রাফোর্ডের ট্রফি ক্যাবিনেটে ফের খেতাব ফেরালেন এরিক ট্যান হ্যাগ (Erik Tan Hag)। ক্যাসামিরো ও মার্কাশ রাশফোর্ড খেলার প্রথমার্ধেই গোলদুটি করেন। 

ম্যাঞ্চেস্টারের ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রমশ আস্তে আস্তে দল পরিবর্তনের কাজে হাত লাগান তিনি। মাঝে ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর ( Cristiano Ronaldo) সঙ্গে তাঁর প্রকাশ্যে বিবাদ এসেছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। যদিও তার পরও ডাচ কোচের ওপরই ভরসা রেখেছিলেন ইউনাইটেড কর্তারা। শেষমেশ যার সুফল মিলল। ২০১৭ সালের পর প্রথমবার কোনও ট্রফি জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

খেলার শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ওয়েম্বলি স্টেডিয়ামে উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দল। অধিনায়কের আর্মব্যান্ড পরা ব্রুনো ফার্নান্ডেজ জানান, দীর্ঘদিন ধরে এই মুহূর্তটা সত্যি করার জন্য লড়াই চালাচ্ছিলাম আমরা। দল হিসেবে আমাদের সকল ফুটবলারের পাশাপাশি সমর্থকদের জন্যও অত্যন্ত স্পেশাল এই ট্রফি জয়। ক্রমশ আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর পর শেষমেশ ট্রফি জিতলাম। তবে আমরা সকলেই মনে করি এটাই প্রথম। আরও অনেক অনেক ট্রফি জেতার খিদে রয়েছে সকলের মধ্যেই।

লুক শ-র ফ্রি-কিক থেকে খেলার ৩৩ মিনিটের মাথায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম গোল ক্যাসামিরোর (Casamerio)। ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডারকে রিয়াল মাদ্রিদ থেকে দলে আনতে বড় অর্থ খরচ করতে ক্লাবকর্তাদের রাজি করিয়েছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ এরিক ট্যান হাগই। স্কোরবোর্ডে লিড নেওয়ার মিনিট পাঁচেকের মধ্যে যা বাড়ান মার্কাশ রাশফোর্ড। ক্লাবের সঙ্গে বেশ কয়েকবছর ধরে জড়িয়ে থাকা ইংল্যান্ডের স্ট্রাইকার রাশফোর্ড যে জয় প্রসঙ্গে বলেছেন, দীর্ঘদিন ধরে চলতে থাকা অপ্রাপ্তি আজ পূরণ করা গেল। এই জয় দল হিসেবে আমাদের সাফল্যের খিদে আরও বাড়াবে। 

স্যার অ্যালেক্স ফার্গুসন (Sir Alex ferguson) দায়িত্ব ছাড়ার পর থেকে সেভাব কাঙ্খিত সাফল্যের মুখ দেখেনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ক্রমাগত কোচ থেকে ফুটবলার বদল হলেও ধারবাহিক সাফল্যের ইতিহাসের পুনরাবৃত্তি হয়নি। এর মাঝেই এরিক ট্যাগ হাগের কোচিংয়ে রেড ডেভিলসরা তাদের হৃত গৌরব ফিরে পায় কি না, সেটাই দেখার। আপাতত ছয় বছরের ট্রফি খরা কাটানোর পর অন্তত আশায় বুক বাঁধা শুরু করেছেন সমর্থকরা।

আরও পড়ুন- তিন ম্যাচে দুই হ্যাটট্রিক, সৌদির লিগে আগুন ঝরাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget