এক্সপ্লোর

Mary Kom: প্যারিস অলিম্পিক্সের আগেই টালমাটাল পরিস্থিতি, আচমকাই বড় দায়িত্ব ছাড়লেন মেরি

Mary Kom Resign: ৬ বারের বিশ্বচ্য়াম্পিয়ন মণিপুরের এই কিংবদন্তি মহিলা বক্সার। কিন্তু এবার প্যারিস অলিম্পিক্সে দলের সঙ্গে যাবেন না তিনি।

নয়াদিল্লি: চলতি বছরেই প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) আসর বসছে। আর এই মেগা টুর্নামেন্টের আগেই বড় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ভারতীয় ক্রীড়াজগতের উজ্বল নক্ষত্র মেরি কম (Mary Kom)। ভারতীয় অলিম্পিক্সে সংস্থা ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন এই কিংবদন্তি মহিলা বক্সারকে টিম ইন্ডিয়ার শেফ দ্য মিশন পদে আসীন করেছিল। গত ২১ মার্চ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছি। কিন্তু সেখান থেকেই ব্য়ক্তিগত কারণ দেখিয়ে এবার অব্যহতি চাইলেন মেরি কম। এক বিবৃতিতে মেরি জানিয়েছেন, ''সবসময়ই দেশের হয়ে খেলতে চেয়েছি। দেশের সেবা করতে চেয়েছি যে কোনওভাবে। এটাই আমার কাছে প্রাধান্য পেয়েছে সবসময়। যে সুযোগ পেয়েছিলাম তা বিশেষ সম্মানের। আমি দায়িত্ব পালন করতে মানসিক ভাবে প্রস্তুত ছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, ব্যক্তিগত সমস্যার জন্য এই দায়িত্ব পালন করতে পারব না। তাই আমি পদত্যাগ করতে চাই।'' 

নিজের বিবৃিতে আরও লিখেছেন ৬ বারের বিশ্বচ্য়াম্পিয়ন, ''প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যাওয়া উচিত নয়। আমি সাধারণত এমন করি না। আমার হাতে এছাড়া আর কোনও বিকল্প নেই। এ বারের অলিম্পিক্স নিয়ে আমার অনেক প্রত্যাশা ছিল। আমাদের ক্রীড়াবিদদের নিয়ে অনেক আশা রয়েছে সবার। তবে খারাপ লাগছে, ওদের সঙ্গে আমি অলিম্পিক্সের সময় থাকতে পারব না।"

ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রধানের পদে থাকা পি টি ঊষা এই ইস্যুতে জানিয়েছেন, ''লন্ডন অলিম্পিক্সে পদকজয়ী মেরিকে আমরা শেফ দ্য মিশনের দায়িত্ব দিয়েছিলাম। তিনি ব্যক্তিগত সমস্যার কারণে ইস্তফা দিয়েছেন। বিষয়টা আমাদের কাছে দুঃখের। তবু আমরা তাঁর এই সিদ্ধান্তকে সম্মান করছি। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে খুব দ্রুত আমরা পরিবর্ত নাম ঘোষণা করব।''

মেরি নিজে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করলেও এর মধ্যে অন্য কারণ দেখছেন সবাই। সম্প্রতি মণিপুর ইস্যু নিয়ে উত্যপ্ত হয়েছে গোটা দেশ। সেখানে যে হিংসা এত বড় আকার নিয়েছিল, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ একেবারেই সন্তুষ্ট ছিলেন না মেরি। অনেকেই মনে করছেন যে সেই কারণেই হয়ত এবার প্যারিস অলিম্পিক্সের আগে এত বড় সিদ্ধান্ত নিলেন মণিপুরের সোনার মেয়ে। উল্লেখ্য, মেরি পাঁচবারের চ্যাম্পিয়ন। ৬টি বিশ্ব চ্য়াম্পিয়নশিপে পদকজয়ী একমাত্র মহিলা বক্সার। তিনিই একমাত্র ভারতীয় মহিলা বক্সার যিনি ২০১২ লন্ডন অলিম্পিকসে ৫১ কেজি ফ্লাইওয়েট বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget