এক্সপ্লোর

Bengal Women's T20: বেঙ্গল মহিলা টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ট্রফি জয়ী মহমেডান স্পোর্টিং

Bengal Women's T20: আর সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল মহমেডান স্পোর্টিং ক্লাব। তাঁরা ফাইনালে রাজস্থান ক্লাবকে হারিয়ে দিল ৭ উইকেটে। 

কল্যাণী: সিএবি প্রথমবার মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ট্রফির আয়োজন করেছিল এবার। আর সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল মহমেডান স্পোর্টিং ক্লাব। তাঁরা ফাইনালে রাজস্থান ক্লাবকে হারিয়ে দিল ৭ উইকেটে। কল্যাণী স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচ আয়োজিত হয়েছিল। 

উদ্বোধনী মরসুম ছিল এটি। প্রথমবার ৬টি দল অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে। ফাইনালে প্রথমে ব্যাট করে রাজস্থান ক্লাব বোর্ডে মাত্র ৯৪ রানই যোগ করতে পারে। মহমেডান স্পোর্টিং ক্লাবের বোলারদের নিয়ন্ত্রিত পেস ও স্পিন আক্রমণের সামনে রানই তুলতে পারেনি রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় মহমেডান স্পোর্টিং। অর্ধশতরানের ইনিংস খেলার জন্য ম্য়াচের সেরা নির্বাচিত হন প্রিয়ঙ্কা বালা। অন্যদিকে পুরো টুর্নামেন্টে ১৭ উইকেট নেওয়ায় সর্বাধিক উইকেট শিকারী হলেন অনন্যা হালদার। 

৩৭৪ রান করে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক হয়েছেন মিতা পাল। তিনি ৮ উইকেটও নিয়েছেন। তাঁকেই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ঘোষণা করা হয়েছে। মোট ৭ বার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি এই টুর্নামেন্টে। টুর্নামেন্টে পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় ও কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়।

ফাইনালে প্রথমে ব্যাট করে একটা সময় ৪৯ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল রাজস্থান ক্লাবের। দলের হয়ে শুধুমাত্র রূপা দত্ত এক দিকে টিকেছিলেন। তিনি ৫৫ বলে ৪২ রান করেন। প্রিয়ঙ্কা ৪৩ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। শর্বানী পাল গুরুত্বপূর্ণ ২৫ রানের ইনিংস খেলেন। 

উল্লেখ্য, ইস্টবেঙ্গল, রাজস্থান, মহমেডান স্পোর্টিং, টাউন ক্লাব, এরিয়ান, কালীঘাট- এই ছ'টি ক্লাব এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছিল। গত ৭ ফেব্রুয়ারি থেকে এই প্রতিযোগিতায় অংশ শুরু হয়েছিল ৷ কল্যাণী স্টেডিয়ামেই বসেছিল প্রতিযোগিতার আসর ৷ ফাইনাল হবে আগামী ২৩ ফেব্রুয়ারি ।

আরো পড়ুন: ''ওর সাফল্যে আমরা গর্বিত'', প্রজ্ঞানানন্দকে শুভেচ্ছা নরেন্দ্র মোদির

সেরা শিরোনাম

MS Dhoni: 'সমর্থকরা আমায় ভুল প্রমাণ করেছেন', বিদায়বেলায় সোশ্যাল মিডিয়ায় বিশেষ গান দিয়ে ধোনির আবেগঘন পোস্ট
'সমর্থকরা আমায় ভুল প্রমাণ করেছেন', বিদায়বেলায় সোশ্যাল মিডিয়ায় বিশেষ গান দিয়ে ধোনির আবেগঘন পোস্ট
IPL 2027 Retention: ছেড়ে দেওয়া হল একগুচ্ছ তারকাকে, এক নজরে দেখে নিন আইপিএলের ১০ দলের সম্পূর্ণ রিটেনশন তালিকা
ছেড়ে দেওয়া হল একগুচ্ছ তারকাকে, এক নজরে দেখে নিন আইপিএলের ১০ দলের সম্পূর্ণ রিটেনশন তালিকা
MS Dhoni: সিএসকে জার্সিতে ধোনি-যুগের অবসান, আবেগঘন বার্তা অধিনায়ক রুতুরাজের, কী জানালেন দলের কর্ণধার?
সিএসকে জার্সিতে ধোনি-যুগের অবসান, আবেগঘন বার্তা অধিনায়ক রুতুরাজের, কী জানালেন দলের কর্ণধার?
IPL 2027 Retention: ২০২৭-এ ঠাসা সূচি, ছেড়ে দেওয়া একাধিক অস্ট্রেলিয়ান মহাতারকাকে, গ্রিনকেও কি ছেড়ে ছিল কেকেআর?
২০২৭-এ ঠাসা সূচি, ছেড়ে দেওয়া একাধিক অস্ট্রেলিয়ান মহাতারকাকে, গ্রিনকেও কি ছেড়ে ছিল কেকেআর?

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget