এক্সপ্লোর

Argentina beats Italy : মেসি-শো, ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে বধ করে Finalissima জয় আর্জেন্তিনার

Finalissima : ম্যাচের প্রথম অর্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। গোল দুটি করেন- লওতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া

লন্ডন : দেশের জার্সি গায়ে ফের আধিপত্য মেসি-র। Finalissima-য় ইতালিকে (Italy) হেলায় হারাল আর্জেন্তিনা (Argentina)। মেসির দাপটে ৩-০ ব্যবধানে জয় । ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়ান ইতালি-বধের রাতে ফের একবার দেখা গেল মেসি-শো।

ম্যাচের প্রথম অর্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। গোল দুটি করেন- লওতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া। এদিকে প্যারিস সেন্ট-জার্মেনে হতাশাজনক মরসুমের পর, নিজের সেরাটা দিলেন মেসি। 

সাফল্যের ধারাবাহিকতা আর্জেন্তিনার-

দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা শেষে ২০২১ সালে কোপা আমেরিকা জয় ছিনিয়ে নেওয়া। এরপর এবছরের বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন। আসন্ন বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদারও আর্জেন্তিনা। এরপর বুধবার রাতে ফের একবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেলে ধরল আর্জেন্তিনা। এই পরিস্থিতিতে ইতালিকে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্তিনা আরও উজ্জীবিত হয়ে উঠবে, তা বলাই-বাহুল্য। উল্লেখ্য, ৩২ ম্যাচে অপরাজিত তারা। 

ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, এই পারফরম্যান্স যদি কাতারে দেখাতে পারেন মেসি, তাহলে সাফল্যের মুখ দেখতে পারে দল। আসলে "কোপা আমেরিকার পর সবকিছু বদলে গেছে। এখন আমরা নিজেদের মধ্যেই খেলাটা উপভোগ করছি। খুব সহজেই অনেক কিছু হয়ে যাচ্ছে। আমরা খুবই উত্তেজিত, কিন্তু পা মাটিতে রাখতে হবে।" বলছেন ডি মারিয়া।

বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়েছে আগেই-  

অন্যদিকে ২০২০-র ইউরো ফাইনালে পেনাল্টিতে ইংল্যান্ডকে হারানোর পর ওয়েম্বলিতে একরাশ হতাশা জুটল ইতালির কাছে। প্লে অফ সেমিফাইনালে নর্থ মেসিডিনিয়ার কাছে লজ্জাজনক হারের জেরে বিশ্বকাপের যোগ্যতা অর্জনেও সক্ষম হয়নি ইতালি।  অপ্রত্যাশিতভাবে স্বপ্নভঙ্গ হয় ইতালির। উত্তর মেসিডোনিয়ার কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপের মঞ্চ থেকেই বিদায় নেয় আজ্জুরি-রা। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ইতালি। উত্তর মেসিডোনিয়ার কাছে হেরেই শেষ হয় ইতালির বিশ্বকাপ মিশন। পুরো ম্যাচ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে উত্তর মেসিডোনিয়ার স্ট্রাইকার আলেক্সান্দার ত্রায়কোভস্কির করা গোলেই বিশ্বকাপে খেলার স্বপ্ন চুরমার হয় ইউরো চ্যাম্পিয়ন ইতালির। 

সেরা শিরোনাম

India vs West Indies Live: ওভারসংখ্যা কমিয়ে খেলা শুরু, ব্যাটিং করছে ভারত, দলে ভুবনেশ্বর, লাইভ আপডেট
ওভারসংখ্যা কমিয়ে খেলা শুরু, ব্যাটিং করছে ভারত, দলে ভুবনেশ্বর, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget