এক্সপ্লোর

কোপা আমেরিকা ফাইনাল: 'রিপ্লে' ম্যাচে ইতিহাস বদলাতে মরিয়া মেসিবাহিনী

নিউইয়র্ক: সোমবার শতবার্ষিকী কোপার ফাইনালে মুখোমুখি চিলি-আর্জেন্তিনা৷ ২৩ বছরের খরা কাটিয়ে দেশকে ট্রফি দিতে মুখিয়ে রয়েছেন লিওনেল মেসি৷ তৈরি ভিদাল-ভার্গাসরাও৷ এক ফুটবল-শিল্পী৷ যাঁর ইন্দ্রজালে মোহাবিষ্ট গোটা পৃথিবী৷ তর্কাতীতভাবে এই প্রজন্মের অন্যতম সেরা বল-প্লেয়ার৷ পাঁচবার মুঠোয় ব্যালন ডি’অর৷ পায়ের নীচে পৃথিবী৷ তবুও, কোথাও অভিমান৷ ক্ষোভ৷ ২৩ বছরের না-পাওয়া৷ দেশের জার্সিতে কোনও বড় টুর্নামেন্ট জিততে না পারার হতাশা৷ শেষ ল্যাপে পৌঁছেও আটকে যাওয়া বারবার৷ সোমবারের ভোর হবে কি তাঁর শাপমুক্তির সকাল? লিওনেল মেসি? নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের কাউন্টডাউন৷ সোমবার কোপা ফাইনালে ক্ল্যাশ অফ দ্য টাইটান্স৷ চিলি বনাম আর্জেন্তিনা৷ গতবারের ফাইনালের রিপ্লে৷ গতবার টাইব্রেকারে হার চিলির কাছে৷ বিশ্বকাপের ফাইনালে আটকে যাওয়া জার্মান মেশিনের কাছে৷ ইতিহাস কি বদলাবেন মেসি? পরিসংখ্যান কিন্তু তাঁর পাশেই৷ argentina-chile-logo আর্জেন্তিনা-চিলি মুখোমুখি হয়েছে মোট ৮৪ বার৷ ৫৫ বারই জয় অ্যালবিসেলেস্তের৷ চিলি জিতেছে ৬ টি ম্যাচ৷ ড্র বাকি ২৩ টি৷ ফাইনালের আগে চোট-আঘাত সমস্যাও কিন্তু চিন্তায় ফেলেছে টাটা মার্টিনোকে৷ দি মারিয়ার পর কনুইয়ে চোট নিয়ে মাঠ ছেড়েছেন লাভেজ্জিও৷ সেক্ষেত্রে প্রথম থেকেই নামতে পারেন ল্যামেলা ও অ্যাগুয়েরো৷ তবে, এত চোট-চিন্তার মধ্যেও ভরসা জোগাচ্ছেন একটাই নাম৷ কোপাকে সম্মোহিত করে রেখেছেন হ্যামলিনের যে বাঁশিওয়ালা৷ চিলির কিন্তু, চোট-আঘাত জনিত সমস্যা নেই৷ দুরন্ত ছন্দে ভিদাল, ভার্গাস, স্যাঞ্চেজরা৷ তবুও, লা রোখাদের অস্বস্তির কারণ যে ওই একজনই৷ যাঁর জাদুমন্ত্র একাই শুষে নিতে পারে চিলির ঝাঁঝ৷ এখন শুধু অপেক্ষার প্রহর৷ ইতিহাস কি বদলাবে তাঁর হাত ধরে৷ শতবর্ষের কোপার রঙ হবে কি নীল-সাদা? ফাইনালে কি দেখা যাবে মেসি-ম্যাজিক? অপেক্ষায় ফুটবল-গ্রহ৷

সেরা শিরোনাম

INDW vs ZIMW: প্রতিকা রাওয়ালের দুরন্ত শতরানে জিম্বাবোয়েকে হেলায় হারাল বিশ্বচ্যাম্পিয়ন ভারত
প্রতিকা রাওয়ালের দুরন্ত শতরানে জিম্বাবোয়েকে হেলায় হারাল বিশ্বচ্যাম্পিয়ন ভারত
Premier League: এ মরশুমে ম্যান সিটিই প্রিমিয়ার লিগ জিতবে, আর্সেনালকে চ্যালেঞ্জ জানিয়ে হুঙ্কার তারকা ডিফেন্ডার গেহির
এ মরশুমে ম্যান সিটিই প্রিমিয়ার লিগ জিতবে, আর্সেনালকে চ্যালেঞ্জ জানিয়ে হুঙ্কার তারকা ডিফেন্ডার গেহির
East Bengal: আইএসএলে ইস্টবেঙ্গলের বিজয়রথ ছুটছে, ইন্টার কাশিকে ৫-১ দুরমুশ করল লাল হলুদ
আইএসএলে ইস্টবেঙ্গলের বিজয়রথ ছুটছে, ইন্টার কাশিকে ৫-১ দুরমুশ করল লাল হলুদ
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা

ভিডিও

Aj Banglay | পুরভোটের আগে তালিকা নিয়ে প্রস্তুতি বৈঠকে বিজেপি | চোরবাগানকাণ্ডে গাফিলতি কোথায়?
Chok Bhanga 6Ta : চোরবাগানকাণ্ডে গ্রেফতার ঘোষক, চাঞ্চল্যকর অভিযোগ খোদ তাঁর স্ত্রীয়ের
Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Embed widget