এক্সপ্লোর

Lionel Messi: মেসির গোলে লিগস কাপ জয় ইন্টার মায়ামির, কেরিয়ারের ৪৪ তম ট্রফি জিতলেন আর্জেন্তাইন সুপারস্টার

Inter Miami FC: খেলার শুরু থেকেই প্রতিপক্ষ নাশভিল চাপে রাখার চেষ্টা করেছিল তুলনায় অনেকটাই শক্তিধর ইন্টার মায়ামিকে। কিন্তু লিও মেসিকে আটকাতে পারেনি নাশভিল।

মায়ামি: আর্জেন্তিনার (Argentina) বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এবার ক্লাব ফুটবলেও ফের সাফল্য পেলেন লিওনেল মেসি (Lionel Messi)। লিগস কাপের (Leagues Cup 2023) ফাইনালে জয় ইন্টার মায়ামির (Inter Miami)। একেবারের রুদ্ধশ্বাস ম্যাচ। নির্ধারিত সময়ে ১-১ ড্র হয়েছিল খেলা। এরপর টাইব্রেকারে ১০-৯ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় আমেরিকার এই ফুটবল ক্লাবটি। এদিন খেলার শুরুতে প্রথমার্ধে ২৩ মিনিটের মাথায় মেসির গোলেই প্রথমে এগিয়ে গিয়েছিল ইন্টার মায়ামি। আমেরিকার ফুটবল ক্লাবে যোগ দেওয়ার পর থেকে এই নিয়ে ৭ ম্যাচে ১০ গোল করে ফেললেন তিনি। খেলার শুরু থেকেই প্রতিপক্ষ নাশভিল চাপে রাখার চেষ্টা করেছিল তুলনায় অনেকটাই শক্তিধর ইন্টার মায়ামিকে। কিন্তু লিও মেসিকে আটকাতে পারেনি নাশভিল। আক্রমণ-প্রতি আক্রমণের মাঝে মেসি ২৩ মিনিটের মাথায় প্রতিপক্ষের ডি বক্সের কাছে চলে যান। সেখানে ডি বক্সের বাইরে থেকেই বাঁ পায়ের শটে গোল করেন লিও। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Inter Miami CF (@intermiamicf)

খেলার প্রথমার্ধে আর কোনও দল গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠা নাশভিল সমতা ফেরায় ম্যাচে। কর্নার থেকে হেডের মাধ্যমে লক্ষ্যভেদ করেন ফাফা পিকাল্ট। আর তাতেই খেলায় সমতায় ফেরে নাশভিল। বাকি সময়টা ২ দলই বারবার প্রতিপক্ষের বক্সে আক্রমণ শানালেও কোনও দলই গোল করতে পারেনি। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেও লড়াই হয় শেয়ানে শেয়ানে। শেষ পর্যন্ত ১০-৯ ব্যবধানে ম্যাচ জিতে যায় ইন্টার মায়ামি। টুর্নামেন্টে ১০ গোল করায় গোল্ডেন বুট অ্য়াওয়ার্ড জিতেছেন মেসি। ৩৫ বছরের তারকা স্ট্রাইকারের কেরিয়ারে এই নিয়ে ৪৪ তম ট্রফি জয় এটি। পিএসজি ছাড়ার আগে ফরাসি ক্লাবটির হয়ে ফ্রেঞ্চ লিগ জিতেছিলেন। এবার ইন্টার মায়ামিতে যোগ দিয়েই সেই ক্লাবকে প্রথম ট্রফি এনে দিলেন আর্জেন্তাইন সুপারস্টার। মেজর লিগ সকালে এখনও খেলতে নামেননি মেসি। তবে যেই ছন্দে তিনি আছেন, তাতে ইন্টার মায়ামি আশাবাদী হতেই পারে ট্রফি জয়ের ক্ষেত্রে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Inter Miami CF (@intermiamicf)

 

সেরা শিরোনাম

Germany Football: বিশ্বকাপে ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসম্যান, নতুন কোচ কি য়ুর্গেন ক্লপ?
বিশ্বকাপে ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসম্যান, নতুন কোচ কি য়ুর্গেন ক্লপ?
Cristiano Ronaldo: বিশ্বকাপ শেষেই কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর? জল্পনার মাঝেই মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
বিশ্বকাপ শেষেই কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর? জল্পনার মাঝেই মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
Portugal vs Croatia Highlights: নক আউটে প্রথম গোল রোনাল্ডোর, রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে স্পেনের সামনে পর্তুগাল
নক আউটে প্রথম গোল রোনাল্ডোর, রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে স্পেনের সামনে পর্তুগাল
FIFA World Cup 2026: ওয়ারজ়াবালের জোড়া গোল, এমবাপের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস গড়ার দিনেই স্পেনের 'শাপমোচন'
ওয়ারজ়াবালের জোড়া গোল, এমবাপের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস গড়ার দিনেই স্পেনের 'শাপমোচন'

ভিডিও

Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE
Bangladeshi Infiltration | মুর্শিদাবাদে ফের গ্রেফতার ৯ বাংলাদেশি অনুপ্রবেশকারী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget