এক্সপ্লোর

হার্দিকের পর এবার মাইকেল হোল্ডিংয়ের নিশানায় বুমরাহ

লন্ডন: একটা সময় বল হাতে ছিলেন ব্যাটসম্যানদের কাছে ত্রাস। এখন তাঁর বাক্যবাণে বিদ্ধ হচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। তৃতীয় টেস্ট জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রত্যাবর্তন ঘটেছে ভারতের। ওই জয়ে অধিনায়ক বিরাট কোহলি ছাড়া অন্য যে দুই ক্রিকেটারের গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁদেরকেই নিশানা করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং। প্রথমে হার্দিক পান্ড্য, পরে ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহকে নিশানা করেছেন হোল্ডিং। এর আগে হোল্ডিং হার্দিকের খেলা নিয়েই প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, দলে কী জন্যে হার্দিক রয়েছেন, তা বোধগম্য নয়। ট্রেন্টব্রিজ টেস্টের আগে এ কথা বলেছিলেন হোল্ডিং। তিনি বলেছিলেন, টেস্ট দলে থাকার যোগ্যই নন হার্দিক। ট্রেন্টব্রিজ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে পাঁচ উইকেট, পরে ব্যাট হাতে অর্ধশতরান করে সমালোচকদের মুখের মতো জবাব দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক। ওই টেস্টে চোট সারিয়ে দলে ফিরে বল হাতে অসাধারণ পারফর্ম করেন ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহও। এবার সেই বুমরাহকে এবার নিশানা করলেন হোল্ডিং। বুমরাহ ভারতের পেস বোলিং অ্যাটাকের অন্যতম স্তম্ভ হয়ে উঠতে চলেছেন বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞই। ট্রেন্টব্রিজ টেস্টে দ্বিতীয় ইনিংসের পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামিয়েছিলেন বুমরাহ। এরইমধ্যে হোল্ডিং বলে বসলেন টেস্ট ক্রিকেটে নতুন বলে বোলিং করার উপযুক্ত নন বুমরাহ। এক সাক্ষাতকারে হোল্ডিং বলেছেন, তিনি ভারতীয় দলের অধিনায়ক হলে বুমরাহকে নতুন বলে বোলিং করাতেন না। হোল্ডিং এমন একটা সময় এ কথা বললেন যখন বুমরাহ নতুন বলেই ট্রেন্টব্রিজে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। মাত্র চারটি টেস্ট ম্যাচ খেলেছেন বুমরাহ। এরইমধ্যে দুবার পাঁচ উইকেট দখলের কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brazil Football Team: অতীতে আর্জেন্তিনা খেলেছে, এবার কলকাতায় ম্যাচ খেলবে ব্রাজিলও?
অতীতে আর্জেন্তিনা খেলেছে, এবার কলকাতায় ম্যাচ খেলবে ব্রাজিলও?
IND vs ZIM: কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
East Bengal vs Mohun Bagan: ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান
ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget