এক্সপ্লোর

Milkha Singh Health: স্থিতিশীল মিলখা, তবে স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি

শুক্রবার চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (পিজিআইএমইআর)-এর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবারের তুলনায় ভাল আছেন মিলখা। আগের চেয়ে বেশি স্থিতিশীল। তবে তাঁর স্ত্রী নির্মলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

মোহালি: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তাঁর স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তবে মিলখা সিংহ কিছুটা সুস্থ হয়ে ওঠায় হাসপাতাল থেকে বাড়ি গিয়েছিলেন। তবে শরীরে অক্সিজেন মাত্রার আচমকা পতন হওয়ায় বৃহস্পতিবার ফের হাসপাতালে ভর্তি করতে হয় কিংবদন্তিকে। শুক্রবার চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (পিজিআইএমইআর)-এর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবারের তুলনায় ভাল আছেন মিলখা। আগের চেয়ে বেশি স্থিতিশীল। তবে তাঁর স্ত্রী নির্মলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

ভারতের সুপার স্প্রিন্টারের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাঁর পরিবারের অনুরোধে রবিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল ৯১ বছরের মিলখাকে। যদিও তাঁর শারীরিক অবস্থা ভালো হলেও চিন্তার রেশ রয়েছে মিলখা সিংহের স্ত্রী নির্মল কউরকে নিয়ে। শনিবার রাতেই অক্সিজেন স্যাচুরেশন লেভেল অনেকটা কমে যাওয়ায় তাঁকে স্থানান্তরিত করতে হয়েছিল আইসিইউতে।

রবিবার মোহালির বেসরকারি হাসপাতালটির পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছিল, 'ওঁর পরিবারের অনুরোধে মিলখা সিংহকে হাসপাতাল থেকে ছাড়া হল। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে অক্সিজেন ও নিউট্রিশনাল সাপোর্টে রয়েছেন তিনি। এদিকে, মিলখার সিংহের স্ত্রীকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। গতরাতে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটা কমে যাওয়াতেই এই পদক্ষেপ।'

কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন মিলখা সিংহ ও তাঁর স্ত্রী। শারীরিক অবস্থার অবনতিতে তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। মিলখা সিংহের ছেলে তথা প্রখ্যাত গলফার জিব মিলখা সিংহ দুবাই থেকে যারপরই উড়ে আসেন চণ্ডীগড়ে। মিলখা সিংহের বড় মেয়ে মোনা মিলখা সিংহও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মোহালিতে উড়ে এসেছেন। তিনি পেশায় একজন চিকিৎসক।

এশিয়ান গেমসে চারবারের সোনাজয়ী, কমনওয়েথ গেমসে চ্যাম্পিয়ন মিলখা সিংহের ট্র্যাকে সবথেকে বড় কৃতিত্ব ১৯৬০ সালের রোম অলিম্পিক্সে। যেখানে অল্পের জন্য পদক পাননি ভারতের সর্বকালের অন্যতম সেরা স্প্রিন্টার। ইতালির রাজধানীতে যে সময়ে ৪০০ মিটার দৌড় শেষ করেছিলেন মিলখা, সেটি দীর্ঘ ৩৮ বছর ধরে কায়েম ছিল। ১৯৯৮ সালে পরমজিৎ সিংহ সেই রেকর্ড ভাঙেন। ১৯৫৬ ও ১৯৬৪ অলিম্পিক্সেও দেশের প্রতিনিধিত্ব করেছিলেন মিলখা। ১৯৫৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়া মিলখা মারণ ভাইরাসের কবলে পড়ার পর থেকেই চিন্তায় ডুবেছিল দেশের ক্রীড়ামহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget