এক্সপ্লোর

রিও অলিম্পিকে জল বিতর্কে জৈশার কোচকেই দায়ী করল তদন্ত কমিটি

নয়াদিল্লি: রিও অলিম্পিকে ভারতের ম্যারাথন রানার ও পি জৈশার জল না পাওয়ার ঘটনায় তাঁর কোচ নিকোলাই স্নেসারেভকে দায়ী করল ক্রীড়া মন্ত্রকের তদন্ত কমিটি। দু পাতার রিপোর্টে বলা হয়েছে, ম্যারাথন শুরু হওয়ার আগে ভারতীয় অলিম্পিক কমিটির আধিকারিকরা জানতে চেয়েছিলেন, জৈশার কোনও সাহায্য প্রয়োজন কি না। সেই সময় এই অ্যাথলিটের কোচ বলে দেন, জৈশার জন্য আলাদা করে জল বা এনার্জি ড্রিঙ্ক দরকার নেই। এই কারণেই জল পাননি জৈশা। ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। রিও থেকে দেশে ফিরে জৈশা অভিযোগ করেন, ভারতীয় অলিম্পিক দলের পক্ষ থেকে তাঁর জন্য জলের ব্যবস্থা করা হয়নি। ম্যারাথন দৌড়ের সময় ভারতের কোনও আধিকারিক সেখানে ছিলেন না। চড়া রোদে দৌড়তে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তিও করতে হয়। জৈশার এই অভিযোগ খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করে ক্রীড়া মন্ত্রক। সেই তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ‘রিও অলিম্পিকে ভারতের অ্যাথলেটিক্স দলের প্রধান সিকে ভ্যালসন এবং সহকারী প্রধান কোচ রাধাকৃষ্ণন ম্যারাথনের আগে নিকোলাইয়ের সঙ্গে পানীয়ের বিষয়ে কথা বলেছিলেন। তবে জৈশাকে পানীয়ের কথা জিজ্ঞাসা করা হয়েছিল কি না, সে বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি।’ তদন্ত কমিটির এই রিপোর্টে ভারতের অলিম্পিক দলের সঙ্গে যাওয়া আধিকারিকদের ছাড় দেওয়া হয়েছে। জৈশার জল না পাওয়ার বিষয়টি স্বীকার করে নেওয়া হলেও, এ বিষয়ে আধিকারিকদের কোনও দায় নেই বলেই রিপোর্টে দাবি করা হয়েছে। বলা হয়েছে, অন্য দেশের অ্যাথলিটরা আলাদা করে জল ও এনার্জি ড্রিঙ্ক চেয়েছিলেন বলেই তাঁদের দেশের আধিকারিকরা ম্যারাথন দৌড়ের সময় হাজির ছিলেন। কিন্তু জৈশা সেটা চাননি। তাই ভারতের কেউ ছিলেন না। ভবিষ্যতে যাতে এই ধরনের বিতর্ক তৈরি না হয়, সেটা নিশ্চিত করার জন্য অ্যাথলিটদের কাছ থেকে লিখিত সম্মতি নেওয়ার সুপারিশ করা হয়েছে তদন্ত রিপোর্টে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: ফিটনেস টেস্টে পাশ করলেন হার্দিক, আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে কি দলে ঢুকছেন?
ফিটনেস টেস্টে পাশ করলেন হার্দিক, আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে কি দলে ঢুকছেন?
India T20 Squad: টি-টোয়েন্টিতে ভারতের নেতৃত্বে শ্রেয়স, ডেপুটি তিলক, সিনিয়র দলে 'বিস্ময় বালক' বৈভব
টি-টোয়েন্টিতে ভারতের নেতৃত্বে শ্রেয়স, ডেপুটি তিলক, সিনিয়র দলে 'বিস্ময় বালক' বৈভব
IND vs AFG Live Score: শতরান মিস করে প্যাভিলিয়ন ফিলেন সাই সুদর্শন
শতরান মিস করে প্যাভিলিয়ন ফিলেন সাই সুদর্শন
Portugal Football Team: 'বুড়ো' রোনাল্ডোই এক্স ফ্য়াক্টর, প্রথমবার বিশ্বজয়ের স্বপ্নে বুঁদ মার্তিনেজের পর্তুগাল
'বুড়ো' রোনাল্ডোই এক্স ফ্য়াক্টর, প্রথমবার বিশ্বজয়ের স্বপ্নে বুঁদ মার্তিনেজের পর্তুগাল

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget