এক্সপ্লোর

Mohammad Kaif on Virat Kohli : 'ধোনির মতো হিরো হয়ে ওঠার সুযোগ আছে কোহলির', মনে করছেন কাইফ

T20 World Cup Final : আজ বার্বাডোজের কেনসিংটন ওভালে টি২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। 

নয়াদিল্লি : বিরাট কোহলির মহেন্দ্র সিং ধোনির মতো হিরো হয়ে ওঠার সুযোগ আছে। এমনই মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। ধোনির ২০১১ বিশ্বকাপের ফর্মের প্রসঙ্গ টেনে বলেন, প্রয়োজনের সময় নিজেকে উজার করে দিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। কাইফ আশা করছেন, এই টি২০ বিশ্বকাপের ফাইনালে একই ধরনের নায়কোচিত ইনিংস দেখা যাবে কোহলির ব্যাট থেকে। আজ বার্বাডোজের কেনসিংটন ওভালে টি২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। 

আইসিসি-র বড় ইভেন্টে বরাবর নিজের সেরাটা দেন বিরাট কোহলি। কিন্তু, ৩৫-এর এই ব্যাটার এবার সেই অর্থে পারফর্ম করতে পারছেন না। কিন্তু, কোহলির ব্যাটে রান না থাকা সত্ত্বেও, এই টুর্নামেন্টে একটাও ম্যাচে না হেরে ফাইনালে পৌঁছে গেছে রোহিত শর্মার বাহিনী। এই পরিস্থিতিতে ফাইনালে কোহলির ব্যাটে খরা কাটবে বলে আশা করছেন ভক্তরা।

২০১১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ধোনির শ্রীলঙ্কার বিরুদ্ধে অপারজিত ৯১ রানের ইনিংসের কথা স্মরণ করেছেন কাইফ। একইরকম পারফর্ম করার ক্ষমতা কোহলিও রাখেন বলে তিনি মনে করেন। এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে কাইফ বলছেন, 'বিরাট কোহলিকে মনে রাখতে হবে যে ২০১১ সালের বিশ্বকাপে ধোনিরও খুব একটা ভাল যাচ্ছিল না। কিন্তু, ফাইনালে তিনি জ্বলে ওঠেন। ছোট একটা পরামর্শ, উনিও খুবই ভাল একজন খেলোয়াড় । বুদ্ধি করে বল খেলতে পারেন। যে কোনও বোলিং আক্রমণের জবাব দিতে পারেন। তাই আমিও মনে করি, বিরাট কোহলিরও হিরো হয়ে ওঠার চান্স আছে।'

সদ্য সমাপ্ত আইপিএলে ভাল খেললেও, চলতি বিশ্বকাপে রানের খোঁজে কোহলি। রোহিতের সঙ্গে ওপেন করতে নামলেও ঠিকঠাক ছন্দ পাচ্ছেন না ভারতীয় ব্যাটার। ফলে, ফর্ম নিয়ে চিন্তা রয়েছেই। যদিও আইপিএলে স্বপ্নের ফর্মে ছিলেন বিরাট। ৬১.৭৫ গড় ও ১৫৪.৬৯ স্ট্রাইক রেট-সহ মোট ৭৪১ রান করেন তিনি। যার মধ্যে একটি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি রয়েছে। সেই প্রতিযোগিতা সফল ব্যাটার অরেঞ্জ ক্যাপ জিতে নেন। কিন্তু, বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারছেন না কোহলি। এই প্রতিযোগিতায় ৭ ম্যাচে সাকুল্যে ৭৫ রান তুলেছেন তিনি। ১০.৭১ গড়ে। যদিও বিরাটের টানা ব্যাটিং-ব্যর্থতা নিয়ে মোটেও চিন্তিত নন টিম ইন্ডিয়ার অধিনায়কও।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget