এক্সপ্লোর

PAK vs WI: রিজওয়ান, হায়দারের দুরন্ত পারফরম্যান্সে প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ান বধ পাকিস্তানের

PAK vs WI: ঘরের মাঠে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান (pakistan)। প্রথম ম্যাচে ৬৩ রানে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে তারা। ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স মহম্মদ রিজওয়ান ও হায়দার আলির।

করাচি: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে অভিযান শুরু করল পাকিস্তান। ৬৩ রানের ওয়েস্ট ইন্ডিজকে (west indies) হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান (pakistan)। প্রথমে ব্যাট করে ২০০ রান বোর্ডে তুলে নেয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩৭ রানে শেষ হয়ে যায় ক্যারিবিয়ান ইনিংস। 

ম্যাচে  টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলস পুরান। পাক অধিনায়ক বাবর আজম খাতা খুলতে না পারলেও ঝোড়ো ৭৮ রানের ইনিংস খেলেন মহম্মদ রিজওয়ান। ১০টি বাউন্ডারির সাহায্যে ৫২ বলে ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। ৪ নম্বরে নেমে হায়দার আলি ৩৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। লোয়ার অর্ডারে নওয়াজ ১০ বলে ৩০ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বোর্ডে ২০০ রান তুলে নেয় পাকিস্তান। 

জবাবে ব্যাট করতে নেমে শাই হোপ ওপেনিংয়ে ৩১ রান করে আউট হন। অধিনায়ক পুরান ১৮ রান করেন। রভমন পাওয়েল ২৩, রোমারিও শেফার্ড ২১ ও ওডেন স্মিথ ২৪ রানের ইনিংস খেলেন। তবে ১৯ ওভারে ১৩৭ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। পাক বোলারদের মধ্যে মহম্মদ ওয়াসিম জুনিয়র ৪ উইকেট নিয়ে নজর কাড়েন। ৩ উইকেট নেন শাদাব খান। ১টি করে উইকেট পান হ্যারিস রাউফ, মহম্মদ নওয়াজ ও শাহিন আফ্রিদি। 

এই জয়ের সঙ্গে সঙ্গেই নতুন এক রেকর্ড গড়ল পাকিস্তান। এক ক্যালেন্ডার বর্ষে মোট ১৮টি টি-টোয়েন্টি জেতা প্রথম দল তারা। এর আগে ২০১৮ সালে শেষবার সর্বাধিক ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তান। সেই রেকর্ড নিজেরাই ছাপিয়ে গেল পাক দল। আজই দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামবে ২ দল। 

আরও পড়ুন: দেশের মাটিতে মার্চে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবেন রোহিতরা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget