এক্সপ্লোর

IND vs AFG: দেশের মাটিতে মার্চে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবেন রোহিতরা

IND vs AFG: আফগানিস্তান (afganistan) ক্রিকেট টিমের যে ফিউচার ট্যুর প্রোগ্রামের তালিকা প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ভারতের (india cricket) বিরুদ্ধে ওয়ান ডে খেলতে আসছে আফগানিস্তান।

মুম্বই: আগামী বছর মার্চে ভারতে আসছে আফগানিস্তান (afganistan) ক্রিকেট দল। এদেশে এসে ওয়ান ডে সিরিজ খেলতে নামবে মহম্মদ নবি, রশিদ খানরা। আফগানিস্তান (afganistan) ক্রিকেট টিমের যে ফিউচার ট্যুর প্রোগ্রামের তালিকা প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ভারতের (india cricket) বিরুদ্ধে তিনটি ওয়ান ডে খেলতে এদেশে মার্চে আসতে চলেছে আফগানিস্তান ক্রিকেট দল। 

ফিউচার ট্যুর প্রোগাম হিসেবে যেই যেই সিরিজগুলো আগামী ২০২২-২৩ মরসুমে খেলবে আফগানিস্তান তার তালিকা প্রকাশিত করা হয়েছে। মোট ১১টি ওয়ান ডে সিরিজ, ৪টে টি-টোয়েন্টি সিরিজ ও ২ টো টেস্ট সিরিজ এই সময়ের মধ্যে খেলবে তারা। ভারত ছাড়াও নেদারল্যান্ড, জিম্বাবোয়ে, অস্ট্রেলিয়া ও নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামবে আফগানিস্তান। 

এদিকে, মুম্বইয়ে অনুশীলনের সময় বাম হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। এরফলে দক্ষিণ আফ্রিকা সফরে তিন টেস্টের সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে প্রিয়াঙ্ক পাঞ্চালকে। বিসিসিআই সূত্রে এ কথা জানানো হয়েছে।

পাঞ্চালকে একেবারেই আনকোরা বলা যাবে না। ১০০ প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁরা। ২৪ শতরান সহ করেছেন ৭০১১ রান। তিনি রঞ্জি ট্রফি জয়ী পার্থিব পটেলের নেতৃত্বাধীন গুজরাত দলের সদস্য। তিনি ভারত এ দলের অধিনায়কত্বও করেছেন। এবার জাতীয় দলের গ্রহে ঢুকে পড়লেন তিনি। 

 রোহিতের এক ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে যে, তারকা ব্যাটার রোহিতের হাতে কিছু সমস্যা রয়েছে। মেডিক্যাল টিম তা মেটানোর চেষ্টা করছে। এরইমধ্যে বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে টেস্টে ৯৬ রান করেছিলেন পাঞ্চাল। তাঁকেই রোহিতের পরিবর্ত হিসেবে টেস্ট স্কোয়াডে ডাকা হয়েছে। বোর্ডের এক আধিকারিক জানান, আজ রাতের মধ্যেই মুম্বইয়ের হোটেলে পাঞ্চালকে রিপোর্ট করতে বলা হয়েছে। তিনি সদ্যই দক্ষিণ আফ্রিকাতে খেলেছেন এবং রানও করেছেন। তাই তাঁকে দলে যোগ দিতে বলা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget