এক্সপ্লোর

Mohammed Shami : 'রোহিত না বিরাট ? নেটে কাকে বল করা বেশি কষ্ট ?' জানিয়ে দিলেন শামি

Team India: চোটের কারণেই এবছর টি২০ বিশ্বকাপেও ছিলেন না তিনি। অথচ একদিনের বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে তিনি ২৪টি উইকেট নিয়েছিলেন।

নয়াদিল্লি : গতবছর একদিনের বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে। চোটমুক্ত হয়ে এবার নেটে ফিরেছেন মহম্মদ শামি। বিশ্বকাপে বল হাতে অসাধারণ পারফরম্যান্সের পর গোড়ালির চোট থেকে প্রায় সেরে উঠেছেন তিনি। এদিকে এই চোটের কারণেই এবছর টি২০ বিশ্বকাপেও ছিলেন না তিনি। অথচ একদিনের বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ২৪টি উইকেট নিয়েছিলেন। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীও তিনিই হন। সম্প্রতি একটি পডকাস্টে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কথা বলেছেন শামি। শুভঙ্কর মিশ্র তাঁর কাছে জানতে চান, নেটে রোহিত না বিরাট, কাকে বল করা বেশি কষ্ট ?

শামি বলেন, 'ওরা (বিরাট কোহলি ও রোহিত শর্মা) নেটে আমার মুখোমুখি হতে পছন্দ করে না। একাধিক সাক্ষাৎকারে আমি এটা বলেছি। বিরাটের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক। আমরা একে অপরকে চ্যালেঞ্জ জানাতে থাকি। ও চেষ্টা করে আমার বিরুদ্ধে ভিন্ন শট খেলার। আমিও চেষ্টা করি ওকে আউট করার। এই বন্ধুত্বই আমাদের উজ্জীবিত করে। যার জেরে আমরা ১০০ শতাংশ দিই। আমি সবসময় ফিল্ড ভাল করে সেট করে নিই। তারপর বিরাটকে ব্যাট করতে ডাকি। রোহিত কখনোই নেটে আমার মুখেমুখি হতে চায় না। সরাসরি না বলে দেয়। নেটে আমি ২-৩ বার বিরাটকে আউট করেছি। সবসময় ও বিরক্ত হয়ে যায়।' 

শুভঙ্ক মিশ্রর ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শামি আরও বলেন বলেন, 'বিরাট কোহলি ও ইশান্ত শর্মা আমার প্রিয় বন্ধু। কারণ, আমি চোট পাওয়ার পর ওঁরাই আমার নিয়মিত খোঁজ রেখে গিয়েছেন।'

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় শামি নিজের শারীরিক অবস্থা নিয়ে জানান। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন ভারতের তারকা পেসার। সেখানে দেখা যাচ্ছে, তিনি নেটে সাবধানে বল করছেন। গোড়ালির চোট থেকে সেরে ওঠার পর, সতর্কতা অবলম্বন করছেন শামি। এখনই সর্বোচ্চ দিয়ে বল করতে চাইছেন না তিনি। কারণ, তাতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে।

ঘরের মাঠে এবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে শামি ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে এবছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে টিম ইন্ডিয়া ২টি টেস্ট ও ৩টি টি২০ ম্যাচ খেলবে। তাতে ভারতের তারকা পেসারের প্রত্যাবর্তনের আশা করা হচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget