এক্সপ্লোর

Mohammed Siraj: পূজারাদের পাশাপাশি কাউন্টি ক্রিকেট খেলবেন সিরাজও, কোন দলে যোগ দিলেন ভারতীয় তারকা?

Mohammed Siraj: সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচে খেলতে দেখা যাবে মহম্মদ সিরাজকে। সোমবার, ১২ সেপ্টেম্বরই সেই উদ্দেশে নতুন দলে যোগ দেবেন সিরাজ।

বার্মিংহাম: এ মরসুমে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে চেতেশ্বর পূজারা, ওয়াশিংটন সুন্দর, উমেশ যাদবদের ইতিমধ্যেই খেলতে দেখা গিয়েছে। এবারে সেই তালিকায় যুক্ত হল আরেকটি নাম। মহম্মদ সিরাজকেও (Mohammed Siraj) এবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে (County Championship) মাঠে নামতে দেখা যাবে। কিন্তু কোন দলের হয়ে খেলবেন সিরাজ?

তিনটি ম্যাচ খেলবেন সিরাজ

সিরাজকে গত মরসুমের কাউন্টি চ্যাম্পিয়ন দল ওয়ারউইকশায়ার (Warwickshire) সই করিয়েছে। এশিয়া কাপ দলে সিরাজ নেই। সুতরাং, চলতি জিম্বাবোয়ে সিরিজের পরের সময়টা ফাঁকাই থাকবেন ভারতীয় তারকা বোলার। এই সুযোগেই তাঁকে দলে নিয়ে নিল ওয়ারউইকশায়ার। তবে বেশি নয়, তিনটি ম্যাচই খেলবেন সিরাজ। বৃহস্পতিবার সিরাজকে সই করানোর কথা সরকারিভাবে ঘোষণা করে ইংল্যান্ডের কাউন্টি দলটি। এক বিবৃতিতে ওয়ারউইকশায়ার জানায়, 'ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব ভারতীয় তারকা ফাস্ট বোলার মহম্মদ সিরাজকে শেষ তিনটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্য়াচের জন্য সই করিয়েছে। ২৮ বছর বয়সি ভারতীয় ফাস্ট বোলার সামারসেটের বিরুদ্ধে সোমবার, ১২ সেপ্টেম্বর ম্যাচের আগেই এজবাস্টনে এসে পৌঁছবেন।'

সিরাজের মন্তব্য

ওয়ারউইকশায়ারের হয়ে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সিরাজ জানান, 'ওয়ারউইকশায়ার দলে যোগ দিতে আমার তর সইছে না। আমি ভারতের হয়ে বরাবরই ইংল্যান্ডে খেলা দারুণ উপভোগ করেছি এবং কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা লাভ করার জন্যও আমি তাই মুখিয়ে আছি। এজবাস্টন একটা বিশ্বমানের স্টেডিয়াম এবং এই বছর ভারত-ইংল্যান্ডের টেস্ট ম্যাচে এই মাঠের পরিবেশটাও আমার দারুণ লেগেছে। আমি আশা করব এই মাঠে সেপ্টেম্বরে ভাল পারফর্ম করে ওয়ারউইকশায়ারের মরসুমটা যেন ভালভাবে শেষ করতে পারি।'

 

নতুন দলের হয়ে খেলার সুযোগ পাওয়ায় সিরাজ বিসিসিআই এবং ওয়ারউইকশায়ার উভয়কেই ধন্যবাদ জানান। তবে তিনি কিন্তু এ মরসুমে ওয়ারউইকশায়ারের হয়ে খেলা একমাত্র ভারতীয় নন। দলের সীমিত ওভারের ম্যাচগুলিতে ক্রুণাল পাণ্ড্যও এ মরসুমে ওয়ারউইকশায়ারের হয়ে মাঠে নেমেছেন। এবার নামবেন সিরাজ। প্রসঙ্গত, কিছুদিন আগেই ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচে সিরাজ এই এজবাসন্টনের ময়দানেই প্রথম ইনিংসে চারটি উইকেট নেন। সুতরাং, সিরাজের পূর্ব অভিজ্ঞতা ভালই। এবার কাউন্টি দলের হয়ে তিনি কেমন করেন, সেটাই দেখার।

আরও পড়ুন: বিলেতে স্বপ্নের ফর্মে পূজারা, ব্যাটে রানের ফুলঝুরি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget