এক্সপ্লোর

সচিনের অর্থসাহায্যে বাংলাদেশ সফরে গিয়ে সিরিজ জিতে ফিরল ভারতের হুইলচেয়ার ক্রিকেট দল

নয়াদিল্লি: ভারতের ক্রিকেটপ্রেমীদের অনেকের কাছেই সচিন তেন্ডুলকর ‘ঈশ্বর’। এখন জাতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের সদস্যদের কাছেও সচিন দেবদূত। কারণ, এই কিংবদন্তী অর্থসাহায্য না করলে বাংলাদেশ সফরে যাওয়াই হত না হুইলচেয়ার ক্রিকেট দলের। অর্থের অভাবে সফর বাতিল হয়ে যেতে বসেছিল। সেই সময় সচিনের কাছে সাহায্যের জন্য আবেদন জানানো হয়। এগিয়ে আসেন তিনি। বাংলাদেশে তিন ম্যাচের সিরিজে ২-০ জয় পেয়ে এই সাহায্যের যোগ্য মর্যাদা দিয়েছেন হুইলচেয়ার ক্রিকেট দলের সদস্যরা। হুইলচেয়ার ক্রিকেট ইন্ডিয়ার সচিব প্রদীপ রাজ বলেছেন, ‘আমাদের দলের বাংলাদেশ সফরের জন্য সাড়ে ৬ লক্ষ টাকা দরকার ছিল। অনেক চেষ্টা করে মাত্র ২ লক্ষ টাকার স্পনসর পাই। অনেক জায়গায় চেষ্টা করেও এর চেয়ে বেশি টাকা জোগাড় করতে পারিনি। আমি যখন প্যারা-অ্যাথলিট ছিলাম, তখন সচিনের ই-মেল আইডি পেয়েছিলাম। আমি তাঁকে মেল করেছিলাম। এবারও সাহায্য চেয়ে তাঁকে মেল করি। তিনদিনের মধ্যে তাঁর দফতর থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। কয়েকদিনের মধ্যেই তিনি সাড়ে চার লক্ষ টাকা দেন। তিনি সাহায্য না করলে ভারতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল করতে হত। সচিনের অর্থসাহায্যে ১৯ জনের বিমানের টিকিট কাটা সম্ভব হয়। এছাড়া বাকি অর্থে প্রত্যেক ক্রিকেটারকে ১০,০০০ টাকা করে দেওয়া সম্ভব হয়। বিজেপি সাংসদ তথা ভোজপুরী ছবির প্রখ্যাত অভিনেতা মনোজ তিওয়ারি প্রত্যেক ক্রিকেটারকে ১০,০০০ টাকা করে দেন। এই প্রথম ভারতের হুইলচেয়ার ক্রিকেট দলের সদস্যরা ২০,০০০ টাকা করে পেলেন।’ প্রদীপ আরও জানিয়েছেন, ‘বাংলাদেশ সফরে তিনটি ম্যাচই হয় ঢাকায়। বৃষ্টির জন্য প্রথম ম্যাচ ভেস্তে যায়। পরের দু’টি ম্যাচই আমরা জিতি। এই নিয়ে দ্বিতীয়বার আমরা আন্তর্জাতিক সিরিজ খেললাম। বাংলাদেশ দলকে দিল্লিতে খেলতে আসার আমন্ত্রণ জানিয়েছি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: সাত মাস আগেই স্ট্রোক হয়ে মারা গিয়েছিলেন বাবা, জুডোয় সোনা জিতে ইতিহাস গড়লেন অস্মিতা
সাত মাস আগেই স্ট্রোক হয়ে মারা গিয়েছিলেন বাবা, জুডোয় সোনা জিতে ইতিহাস গড়লেন অস্মিতা
R Ashwin: ৪ বছর কোনও ওয়ান ডে ম্যাচ খেলেননি, বিশ্বকাপের ভারতীয় দলে রাখার পরামর্শ অশ্বিনের! জোর চর্চা
৪ বছর কোনও ওয়ান ডে ম্যাচ খেলেননি, বিশ্বকাপের ভারতীয় দলে রাখার পরামর্শ অশ্বিনের! জোর চর্চা
Commonwealth Games 2026: করছেন পিএইচডি, রয়েছে ৩ বছরের ছোট্ট ছেলে, কমনওয়েলথে ব্রোঞ্জ জিতে নজির সীমা কালিরামনার
করছেন পিএইচডি, রয়েছে ৩ বছরের ছোট্ট ছেলে, কমনওয়েলথে ব্রোঞ্জ জিতে নজির সীমা কালিরামনার
Jasprit Bumrah: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সুখবর পেল ভারত, ফিটনেস পরীক্ষায় পাশ ভয়ঙ্কর পেসার
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সুখবর পেল ভারত, ফিটনেস পরীক্ষায় পাশ ভয়ঙ্কর পেসার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget