এক্সপ্লোর

সাই ও মধ্য প্রদেশ সরকার আয়োজিত ট্রায়ালে সকলের শেষে দৌড় শেষ করলেন বিস্ময়-স্প্রিন্টার

খালি পায়ে মাত্র ১১ সেকেন্ডে একশো মিটার দৌড়ে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন মধ্য প্রদেশের রামেশ্বর গুর্জর

ভোপাল: তাঁর বিদ্যুৎ গতি হইচই ফেলে দিয়েছিল। খালি পায়ে মাত্র ১১ সেকেন্ডে একশো মিটার দৌড়ে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন মধ্য প্রদেশের রামেশ্বর গুর্জর। ভাইরাল হয়েছিল সেই দৌড়ের ভিডিও। সঠিক প্রশিক্ষণ ও সমস্ত সুযোগসুবিধা পাওয়ার সরকারি আশ্বাসের পর রামেশ্বর শুনিয়েছিলেন তাঁর স্বপ্নের কথা। ইউসেইন বোল্টের ৯.৫৮ সেকেন্ডে একশো মিটার সম্পূর্ণ করার বিশ্বরেকর্ড ভাঙার স্বপ্ন। কিন্তু ট্রায়াল রানে চূড়ান্ত ব্যর্থ হলেন রামেশ্বর। রাতারাতি যিনি বিস্মিয়-স্প্রিন্টার তকমা পেয়েছিলেন। সোমবার ভোপালে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) ও রাজ্য সরকার তাঁর জন্য ট্রায়ালের ব্যবস্থা করেছিল। ১৯ বছরের রামেশ্বর সেই ট্রায়ালে সকলের শেষে একশো মিটার দৌড় শেষ করেন। তবে সরকারের পৃষ্ঠপোষকতা থেকে বঞ্চিত হতে হচ্ছে না কৃষক পরিবারের সন্তানকে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু আগেই রামেশ্বরকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। সোমবার তিনিই রামেশ্বরের ট্রায়ালের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সঙ্গে লেখেন, 'টিটি নগর স্টেডিয়ামে সাইয়ের অভিজ্ঞ ও সিনিয়র কোচরা এবং রাজ্য সরকার রামেশ্বর গুর্জরের ট্রায়ালের আয়োজন করেছিল। একেবারে বাঁদিকে দৌড়চ্ছে রামেশ্বর। তবে অত্যাধিক প্রচার ওকে বিপর্যস্ত করে দিয়েছিল তাই প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। ওকে পর্যাপ্ত সময় আর সুযোগ দেওয়া হবে।' কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আবেদন করেন, 'দয়া করে ওর ওপর প্রবল চাপ তৈরি করবেন না। ওকে সবরকম সাহায্য করা হবে তবে মনে রাখবেন অ্যাথলেটিক্সে শারীরিক সক্ষমতার একটা সীমা আছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG: গিল-রাহুলের সেঞ্চুরি, সাইয়ের অর্ধশতরান, প্রথম দিনের শেষেই বোর্ডে তুলে নিল ভারত
গিল-রাহুলের সেঞ্চুরি, সাইয়ের অর্ধশতরান, প্রথম দিনের শেষেই বোর্ডে তুলে নিল ভারত
Vaibhav Sooryavanshi: সচিনকে টেক্কা, ১৫ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পেতেই বিশ্বরেকর্ড বৈভবের
সচিনকে টেক্কা, ১৫ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পেতেই বিশ্বরেকর্ড বৈভবের
IND vs AFG Live Score: রাহুলের দুরন্ত শতরান, অপরাজিত অর্ধশতরান গিলের, বড় স্কোরের পথে এগোচ্ছে ভারত
রাহুলের দুরন্ত শতরান, অপরাজিত অর্ধশতরান গিলের, বড় স্কোরের পথে এগোচ্ছে ভারত
Hardik Pandya: ফিটনেস টেস্টে পাশ করলেন হার্দিক, আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে কি দলে ঢুকছেন?
ফিটনেস টেস্টে পাশ করলেন হার্দিক, আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে কি দলে ঢুকছেন?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget